সাম্প্রতিক কুড়িগ্রামের ৪২ বছরে পদার্পণ উপলক্ষে স্বজন সন্ধ্যা

জাতীয় রংপুর

কুড়িগ্রামের প্রাচীনতম সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন “সাম্প্রতিক কুড়িগ্রাম ” এর ৪২ বছরে পদার্পন উপলক্ষে স্বজন সন্ধ্যা আয়োজিত হয়েছে।

বুধবার রাত ৯ টায় আলোচনাসভা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজনের মধ্যদিয়ে সংগঠনটির ৪২ তম জন্মদিন পালন করা হয়।

প্রথমে আগত অতিথিবৃন্দ কুড়িগ্রাম জেলা দায়রাজজ আব্দুল মান্নান ও পৌর মেয়র কাজিউল ইসলামর হাতে ফুলেরতোড়া তুলে দেন সভাপতি শাহানুর রহমান ও উপদেষ্টা শামছুল ইসলাম সুমন।

আলোচনা পর্বে সংগঠনটির উত্তরোত্তর সমৃদ্ধি কামনা করে বক্তব্য রাখেন জেলা দায়রাজজ আব্দুল মান্নান, মেয়র কাজিউল ইসলাম।

আলোচনা শেষে ২য় পর্বে সংগঠনের সাধারণ সম্পাদক প্রবীর কুমার এর সঞ্চালনায়

সংগীতানুষ্ঠান- এ সংগীত পরিবেশন করেন

অতিথি দায়রাজজ আব্দুল মান্নান, বিশিষ্ট শিল্পী পারুল হক,রায়হান, আজাদ, মনির হোসেন, মেহেদী হাসান প্রমূখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *