নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
সম্প্রতি ভারতের ক্ষমতাসীন দল বিজেপির মুখপাত্র নূপুর শর্মা ও মিডিয়া সেল প্রধান নবীন জিন্দাল কর্তৃক বিশ্বনবী হযরত মুহাম্মদ স. এবং আয়েশা সিদ্দিকা রা. কে নিয়ে অশ্লীল ও অবমাননাকর মন্তব্য করার প্রতিবাদে কুড়িগ্রামের ফুলবাড়ীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার (১৩ জুন) বাদ আসর সম্মিলিত ইমাম ওলামা কল্যাণ পরিষদের আয়োজনে এ বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে উপজেলার বিভিন্ন মসজিদ থেকে আগত প্রায় দুই সহস্রাধিক মুসল্লি অংশ নেয়। মিছিলটি উপজেলার কেন্দ্রীয় মসজিদের সামনে থেকে বের হয়ে ফুলবাড়ী বাজারের বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে তিনকোনা মোড়ে এসে সমবেত হয়ে সমাবেশ অনুষ্ঠিত করে। শেষে শাহ বাজার সিনিয়র ফাজিল মাদরাসার অধ্যক্ষ আবুল কাশেম এর পরিচালনায় দোয়া ও মোনাজাত অনুষ্ঠিত হয়।
সমাবেশে বক্তব্য রাখেন ফুলবাড়ী উপজেলা ইমাম ওলামা কল্যাণ পরিষদের সভাপতি হাফেজ মাওলানা মোহাম্মদ ইব্রাহিম খলিল, সাধারণ সম্পাদক হারুনুর রশিদ, যুগ্মসাধারণ সম্পাদক হাফেজ মাওলানা মোঃ ফেরদৌস হোসেন, হাফেজ মাওলানা মোঃ জুবায়ের হোসেন, কোষাধ্যক্ষ আনিসুর রহমান, ফুলবাড়ী আবেদিয়া দাখিল মাদ্রাসার সহকারী শিক্ষক মিজানুর রহমান প্রমুখ।
এ সময় বক্তারা বিশ্বনবী হযরত মুহাম্মদ (সা.) ও তাঁর এর পরিবার নিয়ে কুরুচিপূর্ণ বক্তব্যের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানান। সেই সঙ্গে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে বিষয়টি সংসদে উত্থাপনের জন্য অনুরোধ জানান

