সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে ঢাবিতে ছাত্রলীগের বিক্ষোভ ও প্রতিবাদ মিছিল

জাতীয় ঢাকা রাজনীতি

শহিদুল ইসলাম, নিজস্ব প্রতিবেদক, ঢাকা: আজ ১৩ই ডিসেম্বর মঙ্গলবার সকালে ঢাকা বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে; সারাদেশে বিএনপি জামাতের অগ্নি সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে এবং বিএনপির ছাত্র সংগঠন ছাত্রদলের নেতাকর্মীরা যেন ক্যাম্পাসে প্রবেশ করে কোন ধরনের বিশৃঙ্খলা সৃষ্টি করতে না পারে, সেজন্য সকাল থেকে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অবস্থান নেয় বাংলাদেশ ছাত্রলীগের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

এর পর তারা বেলা ১১টায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের মহসিন হল মাঠ থেকে বাংলাদেশ ছাত্রলীগের সদ্য বিলুপ্ত হওয়া কেন্দ্রীয় কমিটির সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরীর নেতৃত্বে সহস্রাধিক নেতাকর্মীদের একটি মিছিল বের হয়। মিছিলটি ঢাকা বিশ্ববিদ্যালয়ের টিএসসি, শাহবাগ, মধুর ক্যান্টিন, কলাভবন ঘুরে এসে টিএসসিতে শেষ হয়।

এ সময় ছাত্রলীগের নেতাকর্মীরা বিএনপি-জামায়াতের কর্মসূচিকে ‘নৈরাজ্য’ আখ্যা দিয়ে তাদের কর্মসূচির বিরুদ্ধে বিভিন্ন স্লোগান দিতে দেখা যায়।

কর্মসূচির বিষয়ে বাংলাদেশ ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক সাদ বিন কাদের চৌধুরী বলেন, ‘গত ৭ ডিসেম্বর নয়াপল্টনে বিএনপি কার্যালয়ের সামনে দেশের বিভিন্ন জায়গা থেকে ভাড়াটে সন্ত্রাসীদের এনে পুলিশের ওপর হামলা করে বিএনপি। গণতান্ত্রিক আন্দোলনের নামে বিএনপি তাদের কার্যালয়ে ককটেল, বোমাসহ অনেক অস্ত্রসস্ত্র মজুত করে। তারা পুলিশসহ সাধারণ মানুষের ওপর হামলা চালিয়ে আন্দোলনের নাম করে দেশে বিশৃঙ্খলা করার চেষ্টা করছে।’

তিনি বলেন, ৬ ডিসেম্বর বাংলাদেশ ছাত্রলীগের জাতীয় সম্মেলন শেষে ঝালকাঠিতে ফেরার পথে বাসে ককটেল নিক্ষেপ করেছে বিএনপি-জামাতের সন্ত্রাসীরা। সমাবেশের নামে ১০ ডিসেম্বর তারা ঢাকাকে অস্থিতিশীল করার চেষ্টা করেছে। এখন তারা কর্মসূচির নাম দিয়ে সারাদেশকে অস্থিতিশীল করার চেষ্টা করছে। বাংলাদেশ ছাত্রলীগের নেতাকর্মীরা তাদের এসব সন্ত্রাস ও নৈরাজ্যের প্রতিবাদে সাধারণ শিক্ষার্থীদের নিয়ে রাজপথে সোচ্চার থাকবে।

এছাড়া তিনি আরো বলেন, ‘ছাত্রসমাজ আজ দেশরত্ন শেখ হাসিনার প্রশ্নে আপসহীন। বঙ্গবন্ধু কন্যা দেশরত্ন শেখ হাসিনা যে উন্নত বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে স্বপ্নের সারথি হয়ে শিক্ষার্থীরা কাজ করে যেতে চায়। তিনি যে স্মার্ট বাংলাদেশের স্বপ্ন দেখেন, সে স্বপ্ন বাস্তবায়নে শিক্ষার্থীরা কাজ করে যেতে চায়। এদেশের ছাত্রসমাজ বিএনপি-জামাতের পেট্রোল এবং গ্রেনেড এর উৎসবে আর ফেরত যেতে চায় না।’

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *