মনিরুজ্জামান, কালিয়াকৈর, (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুর কালিয়াকৈর উপজেলার দিঘীরপাড় এলাকার ডিভাইন ফেব্রিক্স লিমিটেড কারখানায় ভয়াবহ আগুন লেগেছে। শুক্রবার বিকেল সোয়া ৪টার দিকে আগুনের সূত্রপাত হয়। আগুন নিয়ন্ত্রণে ফায়ার সার্ভিসের ৪টি ইউনিট কাজ করছে।
ফায়ার সার্ভিস ও প্রত্যক্ষদর্শীরা জানান, শুক্রবার ছুটির দিন থাকায় প্রতিষ্ঠানের ডাইং সেকশন ছাড়া অন্য সব সেকশনের ছুটি ছিল। হঠাৎ বিকেল সোয়া ৪টার দিকে প্রতিষ্ঠানের ভেতরে আগুন দেখা যায়। মুহূর্তের মধ্যে আগুন ফ্যাক্টরিতে ছড়িয়ে পড়ে। তাৎক্ষণিকভাবে কালিয়াকৈর ফায়ার সার্ভিসে খবর দেওয়া হয়।
খবর পেয়ে কালিয়াকৈর ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণের কাজ শুরু করে। এই রিপোর্ট লেখা পযন্ত আগুন নিয়ন্ত্রণে আনতে পারেনি।
কালিয়াকৈর ফায়ার সার্ভিসের ইনচার্জ সাইফুল ইসলাম জানিয়েছেন বিকাল ৪ টার দিকে আগুন লাগে তবে আগুন লাগার কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ নির্ধারণ করা সম্ভব হয়নি আগুন এখনো নিয়ন্ত্রণে আসেনি।

