নেত্রকোনা জেলার মানচিত্র Netrokona map

নেত্রকোনা ডায়রিয়ায় শিশুসহ আক্রান্ত ২৮

জাতীয় ময়মনসিংহ

নিজস্ব প্রতিবেদক, নেত্রকোনা: নেত্রকোণার কলমাকান্দায় শিশুসহ ডায়রিয়া রোগের প্রার্দুভাব দেখা দিয়েছে। এক সপ্তাহে শিশুসহ ২৮ জন ডায়রিয়া রোগে আক্রান্ত উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি হয়েছে। তাদের মধ্যে শিশুসহ ১৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরে গেছেন।

উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স সূত্রে জানা যায়, এ হাসপাতালে বর্তমানে ভর্তি থেকে চিকিৎসা নিচ্ছেন উপজেলার বাউশাম গ্রামের ইয়ামিন, চকপাড়া গ্রামের তাওহীদ, টেংগা গ্রামের সিফাত, মুক্তিচরের মোস্তফা, পনারপারুয়ার আইমাস, কলমাকান্দা মধ্যে বাজরের জুনাইদা, চরপাড়া গ্রামের জিসান, আনন্দপুর গ্রামের, অর্ক সরকার, ভবানীপুর গ্রামের প্রমি আক্তারসহ নারী ফরিদা (৪০), মমতা (৩৬) ও ললিতা (৫০)।

বৃহস্পতিবার বিকালে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে সরেজমিন গিয়ে দেখা যায়, ১২ জন শিশুসহ ডায়রিয়ায় আক্রান্ত হয়ে ভর্তি রয়েছে। ডায়রিয়ায় আক্রান্ত হয়ে স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসা নেয়া এক শিশু ইয়ািমনের অভিভাবক মন্তাজ মিয়া বলেন, গত রবিবার থেকে আমার নাতি পাতলা পায়খানা দেখা দেয়। পরে বাউশাম বাজারে পল্লী চিকিৎসক পরামর্শে ৪দিন চিকিৎসা নেওয়ার পর সুস্থ না হওয়ায় আজ বৃহস্পতিবার দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে জরুরি বিভাগে নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক তাকে ভর্তির পরামর্শ দেন।

এ বিষয়ে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা: সোহরাব হোসাইন লিংকন বলেন, ঋতু পরিবর্তনের কারণে ডায়রিয়ার প্রকোপ বেড়েছে।আমরা যথাযথ চিকিৎসা সেবা দিয়ে যাচ্ছি। তিনি আরো বলেন, খাওয়ার ব্যাপারে একটু সাবধানতা অবলম্বন করতে হবে। বিশেষ করে পচাবাসি খাবার পরিহার করতে হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *