ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় বৃদ্ধ নিহত, আহত ১

জাতীয় রংপুর

পলাশ ইসলাম, কুড়িগ্রাম:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে মোটরসাইকেলের ধাক্কায় এক বৃদ্ধ নিহত হয়েছেন। নিহত ব্যক্তির নাম নজির হোসেন(৫১)। তিনি ফুলবাড়ী মহিলা ডিগ্রি কলেজের পিয়ন পদে চাকরি করেন।

জানাগেছে, নজির হোসেন শনিবার (১৭ আগস্ট) বেলা আড়াইটার দিকে সাইকেল চালিয়ে উপজেলার শিমুলবাড়ী ইউনিয়নের ছাড়ারপার নামক স্থানে যাচ্ছিলেন। এমন সময় অপর দিক থেকে আসা একটি মোটরসাইকেল এসে সজোরে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই মুমূর্ষ হয়ে পড়েন তিনি ও মোটরসাইকেল চালক জয়কান্ত।

পরে স্থানীয়রা দুজনকেই উদ্ধার করে ফুলবাড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে আসে। কর্তব্যরত চিকিৎসক নজির হোসেনকে মৃত ঘোষণা করেন। আহত মোটরসাইকেল চালক জয়কান্তের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় উন্নত চিকিৎসার জন্য রংপুরে পাঠানো হয়েছে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ নওয়াবুর রহমান জানান ঘটনাটি শুনেছি, এ ব্যাপারে কোন প্রকার অভিযোগ পাইনি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *