সাটুরিয়ায় ধানকোড়ায় বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস উপলক্ষে আলোচনা ও দোয়া মাহফিল

জাতীয় ঢাকা হোম

হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: সাটুরিয়ায় ধানকোড়ায় ইউনিয়ন আওয়ামী লীগ ও অঙ্গ সহযোগী সংগঠনের উদ্যোগে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকী ও জাতীয় শিশু দিবস-২০২২ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

১৭ মার্চ বৃহস্পতিবার দুপুরে ধানকোরা বাজার চত্তরের বটতলায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। আলোচনা শেষে জাতীর পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের আত্মার শান্তি কামনায় বিশেষ দোয়া করা হয়। পরে জনতার মাঝে মিস্টি বিতরন করা হয়।

আলোচনায় বক্তব্য রাখেন, ধানকোড়া ইউপির সাবেক চেয়ারম্যান ও ধানকোরা ইউনিয়ন আওয়ামী লীগ এর সভাপতি পদ প্রত্যাশি আলতাফ হোসেন, ধানকোড়া ইউপির সাবেক চেয়ারম্যান জনাব ওবায়দুল হক, ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগ এর সাধারন সম্পাদক পদ প্রত্যাশি আঃ কাশেম মন্ডল, ধানকোড়া ইউনিয়ন যুবলীগ এর সভাপতি পদ প্রত্যাশি মহসিন আহাম্মেদ ডলার, সাবেক ছাত্রলীগ এর সভাপতি ও ধানকোড়া ইউনিয়ন যুবলীগ এর সভাপতি পদ প্রত্যাশি নজরুল মাহমুদ রনি প্রমূখ বক্তব্য রাখেন।

এসময় হারুনুর রশিদ বাবু, দেওয়ান বেলজু আলম সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক ধানকোড়া ইউনিয়ন আওয়ামী লীগ, ধানকোড়া কেন্দ্রিয় ঈঁদগাহ্ জামে মসজিদ এর ইমাম সাইফুল ইসলাম সহ আরো অনেকে উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *