মনিরুজ্জামান, কালিয়াকৈর (গাজীপুর) প্রতিনিধিঃ
গাজীপুরের কালিয়াকৈর উপজেলার কেএনবি বাজার এলাকায় মনি আক্তার (১৫) নামে এক স্কুল ছাত্রীর বাল্যবিবাহ বন্ধ করে দিলেন কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ।
জানা যায়, ওই এলাকার বাদল মিয়ার মেয়ে মনি আক্তারের বিয়ের দিন ঠিক হয় গতকাল শুক্রবার। মনি আক্তারের বয়স ১৫ বছর ও সে আক্কেল আলী উচ্চ বিদ্যালয়ের ৯ম শ্রেণির ছাত্রী। গোপন সংবাদের ভিত্তিতে কালিয়াকৈর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ ঘটনাস্থলে পুলিশ পাঠায়। পুলিশ মনি আক্তারের বাল্য বিবাহ বন্ধ করে পরিবারের কাছ থেকে মুসলেকা নেয়।
এ ব্যপারে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাজওয়ার আকরাম সাকাপি ইবনে সাজ্জাদ বলেন, খবর পেয়ে বাল্য বিবাহ বন্ধ করে দেওয়া হয়েছে।

