ঠাকুরগাঁওয়ের ইতিহাসে যে কোন সময়ের চেয়ে সর্বোচ্চ শিলাবৃষ্টি

কৃষি ও প্রকিৃতি রংপুর হোম

মাসুদ রানা রনি, ঠাকুরগাঁওঃ
ঠাকুরগাঁওয়ে হঠাৎ ৮/১০ মিনিটের শিলা বৃষ্টিতে শহরের পথঘাট সাদা বরফে ঢেকে গিয়েছে। ১০ মিনিট ধরে চলা শিলা বৃষ্টিতে ঢেকে গেছে কয়েক হাজার হেক্টর ফসলের জমি। এছাড়াও আম-জামের মুকুল ঝড়ে পড়েছে ও গাছের পাতাঁ ঝরে গিয়েছে, তার সাথে নষ্টের মুখে শত শত হেক্টর আলুর ফসল। শহরের রাস্তায় মানুষ নেমে বরফের সাথে ছবি তুলছে। আর ফসল সহ আম জামের মুকুলের ক্ষতির আশঙ্কা করছে কৃষক।

২৫/০২/২০২২ শুক্রবার বিকেল ৩.৩০ মিনিট থেকে শহরের বিভিন্নস্থানে শিলা বৃষ্টি শুরু হয়। তারসাথে দমকা হাওয়া ও বরফের মতো প্রচুর শিলায় ছেয়ে যায় সমগ্র শহর। গত কয়েকদিন আগেও এমন শিলা বৃষ্টিপাত বিভিন্ন অঞ্চলে দেখা দেয়। যার ফলে কয়েক শত একর জমির আলুতে পচন ধরে নষ্ট হয়ে যায়। ফলে এ নিয়ে বিপাকে সাধারণ মানুষ।

শিলা বৃষ্টির কারনে আমের মুকুল, গম ভুট্টা, আলুসহ ফসলের ক্ষতির সম্মুক্ষিন হয়েছে কৃষকেরা। শিলা বৃষ্টি ও দমকা হাওয়ার কবলে ব্যহত হয়েছে স্বাভাবিক চলাফেরা। শহরের রাস্তাঘাট বরফে ঢেকে গিয়েছে।

শহরের বাসিন্দা শাহদাৎ হোসেন লিপু বলেন, আমি আমার জীবনের ৩৫ বছরে এমন শিলা বৃষ্টি দেখি নাই ঠাকুরগাঁওয়ে। ৮/১০ মিনিটের শিলা বৃষ্টিতে রাস্তাঘাট, বাসার উঠোনে সাদা হয়ে যায়। গাছ পালার সকল পাতা শিলা বৃষ্টির আঘাতে ঝড়ে পড়েছে। বিশেষ করে গ্রামের বাসায় আলুর চাষাবাদ করেছি চিন্তায় আছি সেই নিয়ে। কারণ আলুর ভেতরে একবার পচন ধরলে তা থামানো যায়না।

ঠাকুরগাঁও কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ পরিচালক আবু হোসেন বলেন, ভারি মাপের শিলা বৃষ্টি হয়েছে শহরে। এমন শিলা বৃষ্টিতে ফসলের ব্যাপক ক্ষতি হবে। আমার মাঠ পর্যায়ে ক্ষতির পরিমান নিরুপনের জন্য কাজ শুরু হয়ে গেছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *