কালিয়াকৈরে নদী থেকে অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার

জাতীয় ঢাকা

গাজীপুরের কালিয়াকৈরে নদী থেকে এক অজ্ঞাত যুবকের মরদেহ উদ্ধার করেছে কালিয়াকৈর থানা পুলিশ।

শনিবার (১৪ ই আগস্ট) ঘাটাখালি নদী থেকে কালিয়াকৈর উপজেলার বৈরাবর রসুলপুর ব্রিজ সংলগ্ন এলাকা থেকে ওই যুবকের মরদেহ উদ্ধার করা হয়। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহত যুবকের কোন পরিচয় জানা যায়নি।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, শনিবার সকালে ঘাটাখালি নদীতে বৈরাবর রসুলপুর এলাকায় জমাট বাঁধা কচুরিপানার সাথে একটি লাশ ভাসতে দেখে স্থানীয়রা পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে এসে ওই নিহত ব্যক্তির লাশ উদ্ধার করে। পুলিশ ধারণা করছে চার থেকে পাঁচ দিন আগে তার মৃত্যু হয়েছে। নিহত ব্যক্তির বয়স আনুমানিক ৩০ থেকে ৩৫ হবে।

এই ঘটনায় কালিয়াকৈর থানা পুলিশের উপ-পরিদর্শক (এসআই) ফরিদ মিয়া জানান, মরদেহ উদ্ধার করা হয়েছে। ময়নাতদন্তের জন্য গাজীপুর শহীদ তাজউদ্দিন আহমেদ মেডিকেল কলেজের মর্গে প্রেরণের প্রক্রিয়া চলছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *