চিলমারীতে আশ্রয়ণ-২ প্রকল্পের ব্যারাক হস্তান্তর

জাতীয় রংপুর

হাবিবুর রহমান,চিলমারী (কুড়িগ্রাম)প্রতিনিধিঃ কুড়িগ্রামের চিলমারীতে ভাঙ্গন কবলিত আশ্রয়হীন মানুষের মুখে হাসি ফুটাতে এগিয়ে এসেছেন বর্তমান সরকার। মানুষ পাচ্ছে সুখের ঠিকানা, এই জন্য তাদের মুখে ফুটেছে একটু খানি হাসি। এরই ধারাবাহিকতায় কুড়িগ্রামের চিলমারীতে আশ্রয়ন-২ প্রকল্পের ব্যারাক হাউজ হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী।

জানা গেছে, উপজেলার অষ্টমীর চর ইউনিয়নের খোর্দ্দবাঁশ পাতারী দীঘলকান্দী আশ্রয়ন-২ প্রকল্পের আওতায় নির্মিত ১শত পরিবারের জন্য বুধবার ২০ টি ব্যারাক হাউস হস্তান্তর করেন বাংলাদেশ সেনাবাহিনী ।

এসময় উপস্থিত ছিলেন পিএসসি অধিনায়ক- ৯ ইন্জিনিয়ার ব্যাটালিয়ন লে. কর্নেল তারিকুল আলম, ৯ ইন্জিনিয়ার ব্যাটালিয়ন মেজর মোঃ আশরাফুল আলম, ওয়ারেন্ট অফিসার মোঃ আমিনুর রহমান, উপজেলা নির্বাহী অফিসারের প্রতিনিধি উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী মোঃ আতিকুজ্জামান, ঠিকাদারী প্রতিষ্ঠান মেসার্স ব্রাদার্স ট্রেডিং এর মোঃ এহসানুল হক, নব নির্বাচিত ইউপি সদস্য এস এম সেলিম রেজা, সাবেক মেম্বার গোলাম মোস্তফা প্রমুখ। ব্যবস্থাপনায় ছিলেন ৯ ইন্জিনিয়ার ব্যাটালিয়ন, ৬৬ পদাতিক ডিভিশন, বাংলাদেশ সেনাবাহিনী।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *