রাজারহাটে নবনির্বাচিত জনপ্রতিনিধির শপথবাক্য পাঠ অনুষ্ঠিত

জাতীয় রংপুর

রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: গত ২৬ শে ডিসেম্বর চতুর্থ ধাপের ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত জনপ্রতিনিধিগণের শপথ বাক্য গ্রহণ অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার সকাল ১১টায় কুড়িগ্রাম জেলা প্রশাসক কার্যালয়ে নবনির্বাচিত চেয়ারম্যানগণের শপথ বাক্য পাঠ করান জেলা প্রশাসক মুহাম্মদ রেজাউল করিম।

রাজারহাট উপজেলার ৬ ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান শপথ বাক্য পাঠে অংশগ্রহন করেন এবং বিদ্যানন্দ ইউনিয়ন পরিষদের ফলাফলের বিরুদ্ধে প্রার্থীর আপিল শুনানি এখনো শেষ হয়নি এবং চাকির পশার একটি ওয়ার্ডের ভোট সমান হওয়ায় পরবর্তী তফসিলে নির্বাচন অনুষ্ঠিত হবে বলে জানাগেছে।

বিকেলে রাজারহাট উপজেলা পরিষদ সভাকক্ষে ছয় ইউনিয়ন পরিষদ নির্বাচনে নবনির্বাচিত ৫৫জন সাধারণ সদস্য ও ১৮ জন সংরক্ষিত সদস্যার শপথ বাক্য পাঠ করান রাজারহাট উপজেলা নির্বাহী কর্মকর্তা নূরে তাসনীম। এসময়ে উপস্থিত ছিলেন রাজারহাট উপজেলা পরিষদ চেয়ারম্যান জাহিদ ইকবাল সোহরাওয়ার্দী বাপ্পি, ভাইস চেয়ারম্যান আশিকুল ইসলাম সাবু, মহিলা ভাইস চেয়ারম্যান ইয়াসমিন বেগম, উপজেলা নির্বাচন কর্মকর্তা মনোয়ার হোসেন।

অন্যানোদের মধ্যে উপস্থিত ছিলেন ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়ন পরিষদের নবনির্বাচিত চেয়ারম্যান আবদুল কুদ্দুস প্রামাণিক, ওএস ওয়ারেছ আলী, প্রেসক্লাব রাজারহাটের সম্পাদক রফিকুল ইসলাম, রাজারহাট রিপোর্টার্সক্লাবের সভাপতি আশিকুর রহমান লিমন প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *