ভূরুঙ্গামারী সদর ইউপিতে টানা চতুর্থ বারের মতো চেয়ারম্যান নির্বাচিত হলেন রোজেন

জাতীয় রংপুর

মাহবুব হোসেন, ভূরুঙ্গামারী (কুড়িগ্রাম) থেকেঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার ভূরুঙ্গামারী সদর ইউনিয়ন পরিষদ নির্বাচনে নৌকার মাঝিকে পরাজিত করে টানা চতুর্থ বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হয়েছেন এ.কে.এম. মাহমুদুর রহমান রোজেন। তিনি জাতীয় পার্টি মনোনীত প্রার্থী হিসেবে লাঙ্গল প্রতীকে নির্বাচনে অংশ গ্রহন করেন।

নির্বাচন কমিশন ঘোষিত তফশীল অনুযায়ী ষষ্ঠ ধাপে সোমবার (৩১ জানুয়ারি) উপজেলার ৩টি ইউনিয়নে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) এর মাধ্যমে ভোট গ্রহন অনুষ্ঠিত হয়। উক্ত নির্বাচনে নৌকার মাঝিকে পরাজিত করে টানা চতুর্থ বারের মতো চেয়ারম্যান পদে নির্বাচিত হন রোজেন।

উপজেলা নির্বাচন অফিস থেকে দেয়া বেসরকারি ফলাফলে জানা যায়, ভূরুঙ্গামারী সদর ইউনিয়নে চেয়ারম্যান পদে ৬ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করেন। মোট ভোটার সংখ‍্যা ৩৩ হাজার ৭৯৩ ও কেন্দ্র ১৯টি। মোট ভোট পড়েছে ২৪ হাজার ৯৯২ টি। এর মধ্যে লাঙ্গল প্রতীকে এ.কে.এম.মাহমুদুর রহমান রোজেন ১১ হাজার ৯২৩ ভোট পেয়ে নির্বাচীত হন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী আব্দুর রাজ্জাক নৌকা প্রতীকে পেয়েছেন ৮ হাজার ৬৮৫ ভোট।

এ বিষয়ে জানতে চাইলে নব নির্বাচীত চেয়ারম্যান এ.কে.এম. মাহমুদুর রহমান রোজেন বলেন, আমাকে পুনরায় বিপুল ভোটে চেয়ারম্যান নির্বাচীত করায় ইউনিয়ন বাসীর প্রতি আমি কৃতজ্ঞ। একটি আধুনিক ও মডেল ইউনিয়ন পরিষদ গঠনে তিনি সকলের সহযোগিতা কামনা করেন।

উল্লেখ্য, ২০০৩ সালের ২৫ জানুয়ারি অনুষ্ঠিত ইউনিয়ন পরিষদ নির্বাচনে হরিণ মার্কা প্রতীকে নির্বাচনে অংশ নিয়ে প্রথম বারের মতো চেয়ারম্যান নির্বাচীত হন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *