রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশ’র ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের নবীনদের বরণ 

জাতীয় ঢাকা শিক্ষা ও ক্যাম্পাস

এসেছে শত পুষ্পের দল
করছি তাদের বরন।
হাতে হাতে শোভা পাবে
তাদের দেওয়া মন ।
বিশাল এই পৃথিবীতে
সৃষ্টি হয়েছে সব,
সেই সৃষ্টির বরনে হচ্ছে কলরব।
প্রতিদিনেই নবীন বাড়বে,
প্রবীন হবে সবাই।
আদর্শকে পুজি করে
থাকব মোরা ভাই-ভাই।

কবির কবিতার মতই আজ ২৮ মার্চ (সোমবার)রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ৩য় ব্যাচের আগমন উপলক্ষে একাডেমিক ভবন-২ এ নবীন বরণ অনুষ্ঠিত হয়।

দীর্ঘ প্রায় ২ বছর করোনার মহামারীর পর পৃথিবী অনেকটাই স্বাভাবিক হতে শুরু করেছে।স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় থেকে শুরু করে সব ধরনের শিক্ষা প্রতিষ্ঠানও সরকার খুলে দিয়েছে। দেশের পাবলিক বিশ্ববিদ্যালয়গুলোও তাদের শিক্ষা কার্যক্রম খুবই দ্রুত গতিতে শুরু করেছে।কয়েকমাস আগে গুচ্ছ পদ্ধতিতে পাবলিক বিশ্ববিদ্যালয়ের ভর্তি পরিক্ষার কার্যক্রম শেষ হয়। শিক্ষার্থীরা তাদের কাঙ্খিত বিশ্ববিদ্যালয়ে ভর্তির সুযোগ পেলেও দীর্ঘদিন অপেক্ষা করতে হয় তাদের ক্লাসে ফিরতে।

দীর্ঘ প্রতিক্ষার পর রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের ম্যানেজমেন্ট ডিপার্টমেন্টের ৩য় ব্যাচের শিক্ষার্থীদের ফুল দিয়ে বরণ করা হয়। এসময় কেক কেটে মিষ্টি মুখ করানো হয় যাতে তাদের স্বপ্নের পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রথম দিন শুভ হয় ও স্মরণীয় হয়ে থাকে।

এদিকে নবীনরা সকাল থেকে উৎফুল্ল চিত্তে আসতে থাকে প্রথম দিনের ক্লাসের উদ্দেশ্যে। সবার মাঝে নব ক্যাম্পাসের উচ্ছ্বাস ছিল।তাদের বরণ করে নিতে ম্যানেজমেন্ট ডিপার্টমেন্ট সাজে বর্ণিল সাজে।এসময় তাদের নতুন বছরের ক্যালেন্ডারও বিতরণ করা হয়।

এই নবীন বরণ অনুষ্ঠানে প্রধান বক্তা হিসেবে উপস্থিত ছিলেন উক্ত ডিপার্টমেন্টের চেয়ারম্যান জনাব হাবিবুর রাহমান।এছাড়াও শিক্ষকদের মধ্যে উপস্থিত ছিলেন শারমিন আক্তার,প্রশান্ত কুমার প্রদ্দার,নুসরাত জাহান, মালিনা খাতুনসহ সকল নবীন ও সিনিয়র শিক্ষার্থীবৃন্দ।

উক্ত নবীন বরণ অনুষ্ঠানে শিক্ষকগন নবীন শিক্ষার্থীদের উদ্দেশ্যে উপদেশমূলক বক্তব্য রাখেন। নবীনরা এসময় বলেন, অনার্সের ১ম বর্ষের ওরিয়েন্টেশন ক্লাসে এসে আমাদের খুবই ভাল লাগছে। যা সারাজীবন মনে থাকার মতো। তাছাড়া শিক্ষক ও সিনিয়র ভাইদের আন্তরিকতা দেখে আমরা মুগ্ধ হয়েছি।

প্রতিবেদক:
রাকিব মাহমুদ,
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়,
বাংলাদেশ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *