রূপগঞ্জে আন্তর্জাতিক জনপ্রশাসন দিবস উপলক্ষে আলোচনা সভা

জাতীয় ঢাকা দিবস

“ভ‌বিষ্যৎ জন‌সেবা নির্ধারনে নতুন প্রেক্ষাপ‌টে এস‌ডি‌জি রূপায়‌নে নতুন ব্যবস্থাপনার রূপ‌রেখা” প্র‌তিপাদ্যকে সাম‌নে রে‌খে নারায়ণগঞ্জের রূপগঞ্জে আন্তর্জাতিক জনপ্রশাসন দিবস উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে উপজেলার কায়েতপাড়া ইউনিয়নের চনপাড়া এলাকায় চনপাড়া কমিউনিটি ক্লিনিক ও একশন এইড এর আয়োজনে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়।

কায়েতপাড়া ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ও চনপাড়া শেখ রাসেল নগর আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোহাম্মদ বজলুর রহমানের সভাপ‌তি‌ত্বে অনু‌ষ্ঠিত সভায় প্রধান অতিথি ছিলেন রূপগঞ্জ উপ‌জেলা যুব উন্নয়ন কর্মকর্তা মাসুদ মজুমদার।

বিশেষ অতিথি ছিলেন মাদক নির্মুল কমিটির চনপাড়া শেখ রাসেল নগর ইউনিয়নের আহবায়ক মোঃ জয়নাল আবেদিন, যুগ্ন আহবায়ক জাকির সিকদার, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের ডাঃ নুসরাত কাদির, চনপাড়া কমিউনিটি ক্লিনিকের C.H.C.P নুরজাহান বেগম সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *