মৌলভীবাজারের জুড়ীতে চুরির মোটরসাইকেলসহ ছাত্রলীগনেতা আটক

অপরাধ জাতীয় সিলেট

মৌলভীবাজারের জুড়ীতে চুরির মোটরসাইকেলসহ ছাত্রলীগনেতাকে আটক করেছে গোয়েন্দা পুলিশ। মঙ্গলবার (২৪ আগস্ট) রাতে জেলা গোয়ন্দো শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ বদিউজ্জামান আটকের বিষয়টি নিশ্চিত করেন।

সায়েল উপজেলার ভোগতেরা এলাকার আব্দুল লতিফের ছেলে। সে জুড়ী কলেজ ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক আরিফুল ইসলামের ছোট ভাই।

নাম প্রকাশে অনিচ্ছুক উপজেলা ছাত্রলীগের এক নেতা জানান, সায়েল উপজেলা ছাত্রলীগের সক্রিয় কর্মী। তবে ছাত্রলীগের কোন পদে নয় বলে জানান ঐ ছাত্রলীগ নেতা।

ডিবি পুলিশ জানায়, সোমবার রাতে জুড়ী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের আশেপাশের এলাকায় নোহা গাড়ি যোগে মাদক দ্রব্য, অবৈধ অস্ত্র উদ্ধার, পেশাদার মোটরসাইকেল চোর গ্রেপ্তারসহ বিশেষ অভিযান চালানো হয়। এ সময় গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, ভোগতেরা এলাকার আহমেদ সায়েল চোরাই মোটরসাইকেল নিয়ে বিক্রয়ের জন্য মানিকসিংহ বাজারে আসছে। পরে সেখানে চেকপোস্ট বসিয়ে গাড়ি চেকিংকালে পুলিশের উপস্থিতি টের পেয়ে মোটরসাইকেল ঘুরিয়ে পালানোর চেষ্টা করলে তাকে আটক করা হয়।

ডিবি পুলিশ আরও জানায়, প্রাথমিক জিজ্ঞাসবাদে সে মোটরসাইকেলের কাগজপত্র দেখাতে পারেনি। তার দেয়া তথ্য মতে এই চক্রের সাথে জড়িত ফুলতলা এলাকার হৃদয় মিয়া ও উপজেলা চত্ত্বর চৌমূহনা এলাকার এনামুল। আসামিদের গ্রেপ্তারে পুলিশের অভিযান অব্যাহত আছে। তারা বিভিন্ন সময় মোটর সাইকেল চুরি ও বিক্রি করে থাকে।

এ ঘটনায় ডিবির এস আই আজিজুর রহমান নাইম বাদী হয়ে জুড়ী থানায় একটি মামলা (মামলা নং-০৮/২১) দায়ের করেছেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *