শহীদ বুদ্ধিজীবী দিবসে সিএসই বিভাগের শ্রদ্ধা নিবেদন

চট্টগ্রাম জাতীয়

কুবি প্রতিনিধি: বুদ্ধিজীবী দিবসে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেছেন কুমিল্লা বিশ্ববিদ্যালয়ের (কুবি) কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগ।

১৪ ডিসেম্বর (মঙ্গলবার) বুদ্ধিজীবী দিবস উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় শহীদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে পুষ্পস্তবক অর্পণের করেন বিভাগটির শিক্ষক শিক্ষার্থীরা।

এসময় উপস্থিত ছিলেন কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক খাইরুন নাহার, খলিল আহমেদ, প্রভাষক মেশকাত জাহানসহ বিভাগের বিভিন্ন ব্যাচের শিক্ষার্থীরা।

প্রসঙ্গত এদিন বুদ্ধিজীবী উপলক্ষে শহীদদের স্মরণে এক শোক র ্যালির আয়োজন করে বিশ্ববিদ্যালয় পরিবার। প্রশাসনিক ভবনের থেকে র ্যালিটি শুরু হয়ে শহিদ মিনারে এসে শেষ হয়। কেন্দ্রীয় শহিদ মিনার ও বঙ্গবন্ধু ভাস্কর্যে ফুল দিয়ে শহীদদের প্রতি শ্রদ্ধা নিবেদন করেন বিশ্ববিদ্যালয় পরিবার।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *