ভুরুঙ্গামারীর শিলখুড়ী ইউপি নির্বাচনে নৌকার মনোনয়ন প্রত্যাশী আলতাব মাস্টারের আলোচনা সভা

জাতীয় রংপুর

কুড়িগ্রাম প্রতিনিধি: আসন্ন ইউনিয়ন পরিষদ নির্বাচন সামনে রেখে কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার শিলখুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে আওয়ামীলীগের দলীয় মনোনয়ন যোগ্য ও প্রকৃত ত্যাগী নেতা আলতাব হোসেন মাস্টারকে প্রদানের দাবি করেন অত্র ইউনিয়ন আওয়ামীলীগের তৃনমূল ও সাধারন ভোটার। আলতাব হোসেন মাস্টারের সমর্থনে গতকাল সন্ধ্যায় শিলখুড়ী সরকারী প্রাথমিক বিদ্যালয় মাঠে আলোচনা ও প্রস্তুতি সভা অনুষ্ঠিত হয়েছে।

আলোচনা ও প্রস্তুতি সভায় শিলখুড়ী ইউনিয়ন বাংলাদেশ আওয়ামীলীগের সহ সভাপতি ৪নং ওয়ার্ডের হরমুজ আলীর সভাপতিত্বে বক্তব্য শিলখুড়ী ইউনিয়ন আওয়ামীলীগ ৯নং ওয়ার্ডের সভাপতি মোঃ নজরুল ইসলাম, ৭নং ওয়ার্ডের সাবেক সাধারন সম্পাদক মোশারফ হোসেন (রন্জু), ৯০দশকের ছাত্রলীগ নেতা মোঃ হানিফ সংকেত ও শিলখুড়ী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি মোঃ ওমর ফারুক (মুকুল)।

সভায় নেতা কর্মীরা বলেন, অত্র ইউনিয়নের ত্যাগী আওয়ামীলীগের নেতা আলতাব হোসেন মাস্টার ও তার পরিবার একটি আওয়ামীলীগ পরিবার এবং তিনি একজন বঙ্গবন্ধুর আদর্শের সৈনিক, তার ব্যাপক গ্রহণ যোগ্যতা ও জনপ্রিয়তায়ও রয়েছে। তাছাড়া তিনি এলাকার মানুষের কাছে একজন সহজ সরল, ন্যায় পরায়ণ রাজনীতিবিদ হিসেবে ব্যাপক পরিচিত রয়েছে। শিলখুড়ী ইউনিয়ন পরিষদ নির্বাচনে সফল সভাপতি ও যোগ্য প্রার্থীর পক্ষে দলীয় নৌকা প্রতীক প্রত্যাশা করেন তারা।

তারা আরো বলেন, শিলখুড়ী ইউপি নির্বাচনে মনোনয়ন প্রদানে একটি সিন্টিকেট কাজ করছে, এই সিন্টিকেট টি এমন এক ব্যক্তিকে দলীয় মনোনয়ন পাইয়ে দিতে মরীয়া হয়ে পরেছে।

নৌকার মনোনয়ন প্রত্যাশী আলতাব হোসেন মাস্টার বলেন,আমি দলীয় মনোনয়ন পাবো এর আশা করছি। আমার পরিবার দীর্ঘদিন হতে আওয়ামিলীগ করে আসছে। তিনি আরো বলেন,আওয়ামিলীগের শীর্ষ পর্যায়ের নেত্রীবৃন্দ ও মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আসন্ন ইউপি নির্বাচনে নৌকার মাঝি হিসাবে আমাকে দলীয় মনোনয়ন দিবে বলে আমি আশা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *