ভূরুঙ্গামারীতে বিদ‍্যূৎ স্পৃষ্ট হয়ে রাজমিস্ত্রীর মৃত‍্যু

জাতীয় রংপুর

ভূরুঙ্গামারী( কুড়িগ্রাম)প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে এক জনের মৃত‍্যু হয়েছে। মৃত ওই ব‍্যক্তির নাম বাবু মিয়া(৩৩)।

সে উপজেলার জয়মনিরহাট ইউনিয়নের ছোটখাটামারী গ্রামের মৃত হাতেম আলীর পুত্র। সে পেশায় একজন রাজমিস্ত্রী। এ তথ‍্য নিশ্চিত করেছেন জয়মনিরহাট ইউনিয়নের নব নির্বাচিত চেয়ারম্যান আব্দুল ওয়াদুদ।

জানা গেছে, রবিবার সকাল সাড়ে আটটার দিকে বাবু বাড়ির পাশে পুকুরে পানি সেচ দিতে গিয়ে বিদ‍্যুৎ স্পৃষ্ট হয়ে মারাত্মক আহত হয়। পরে বাড়ির লোকজন তাকে উদ্ধার করে ভূরুঙ্গামারী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স এ নিয়ে এলে কর্তব্যরত চিকিৎসক বাবু মিয়া কে মৃত ঘোষণা করেন।

ভূরুঙ্গামারী থানার ওসি আলমগীর হোসেন ঘটনার সত‍্যতা নিশ্চিত করে বলেন পরিবারের পক্ষে কোন অভিযোগ না থাকায় লাশ দাফনের অনুমতি দেয়া হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *