ঠাকুরগাঁওয়ে ১১ ডিসেম্বর থেকে ৪ দিনব্যাপী পালিত হবে জাতীয় ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন

জাতীয় রংপুর

মাসুদ রানা রনি, ঠাকুরগাঁওঃ ঠাকুরগাঁওয়ে সমগ্র জেলা জুড়ে আগামী ১১ ডিসেম্বর ২০২১ থেকে ৪ দিনব্যাপী ভিটামিন এ প্লাস ক্যাম্পেইন পালিত হবে।গতকাল মঙ্গলবার ঠাকুরগাঁও জেলা সিভিল অফিস কতৃক আয়োজিত সাংবাদিকদের ওরিয়েন্টেশন কর্মশালায় সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ আহমেদ এ তথ্য জানান।

ঠাকুরগাঁও জেলায় মোট জনসংখ্যা ১৬২৯,৫৫৬ জন এর মধ্যে ৬ মাস থেকে ১১ মাস বয়সী শিশুর সংখ্যা ২৩,০২৫ জন এবং ১২ মাস থেকে ৫৯ মাস বয়সী শিশুর সংখ্যা ১৮৯,৪৭৪ জন। এ নিয়ে জেলায় এবার মোট ২১২, ৪৯৯ জন শিশুকে ভিটামিন এ প্লাস ক্যাপসুল খাওয়ানো হবে।

এবার ঠাকুরগাঁও জেলার ৫ টি উপজেলায় ৩ টি পৌরসভাসহ মোট ৫৬ টি ইউনিয়নে ১৮৯ টি ওয়ার্ডে ১৩৮৭ টি টিকা কেন্দ্রে মোট প্রায় সাড়ে ৩ হাজার কর্মী ও প্রশিক্ষণপ্রাপ্ত সেচ্ছাসেবী কাজ করবে বলে সিভিল সার্জন জানান।

এছাড়া সিনিয়ন সাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান জানান, জেলা জুরে ভিটামিন এ প্লাসক্যাম্পেইন শতভাগ নিশ্চায়ন করার লক্ষে মোবাইল অ্যাপস ওটিকা এর মাধ্যমে জিপিএস ট্রাকিং করে প্রতিটি কেন্দ্রের কার্যক্রম পর্যবেক্ষণ করা হবে।

উক্ত কর্মশালায় উপস্থিত ছিলেন, সিভিল সার্জন ডাঃ নুর নেওয়াজ, সিনিয়র সাস্থ্য শিক্ষা অফিসার আব্দুল হান্নান, রিপোর্টাস ইউনিটির সাধারণ সম্পাদক সাংবাদিক আব্দুল লতিফ লিটু, সিনিয়ন সাংবাদিক আসাদুজ্জামান আসাদ, জিয়াউর রহমান বকুল সহ জেলার প্রিন্ট ও ইলেক্ট্রিক মিডিয়ার সাংবাদিক বৃন্দ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *