ভূরুঙ্গামারীতে গর্তে জমা পানিতে পড়ে ২ বছরের শিশুর মৃত্যু

জাতীয় রংপুর

ভূরুঙ্গামারী(কুড়িগ্রাম) প্রতিনিধিঃ
কুড়িগ্রামের ভূরুঙ্গামারীতে বাড়ির পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে এক শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মৃত ওই শিশুর নাম আদল (২)।

ঘটনাটি ঘটেছে উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের খামার আন্ধারীঝাড় গ্রামে। মৃত শিশু আদল ওই গ্রামের রাসেল মাহমুদের পুত্র। পরিবার ও এলাকাবাসী জানায়, শনিবার (১৯ মার্চ) বিকেলে শিশু সবার অজান্তে বাড়ীর বাইরে চলে যায়। অনেকক্ষণ খোঁজাখুঁজি করে না পেয়ে বিচলিত হয়ে পড়েন বাড়ির লোকজন।

পরে বাড়ির বাইরে ঘরের পাশে গর্তে জমে থাকা পানিতে পড়ে থাকতে দেখে পরিবারের লোকজন শিশু আদলকে উদ্ধার করে দ্রুত ভূরুঙ্গামারী হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করে। এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

আন্ধারীঝাড় ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাবেদ আলী মন্ডল ঘটনার সত‍্যতা নিশ্চিত করে জানান, শিশুটির মরদেহ রাতেই দাফন করা হয়েছে।

ভূরুঙ্গামারী থানার অফিসার ইনচার্জ (ওসি) আলমগীর হোসেন জানান,পুলিশের পক্ষ থেকে লাশের প্রাথমিক সুরতহাল শেষে শিশুটির লাশ দাফনের অনুমতি প্রদান করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *