মুরাদকে পদত্যাগ করতে বলেছেন প্রধানমন্ত্রী

আলোচিত জাতীয়

অশালীন মন্তব্যের জেরে প্রবল সমালোচনার কেন্দ্রবিন্দুতে থাকা তথ্য প্রতিমন্ত্রী মুরাদ হাসানকে আগামীকালের মধ্যে পদত্যাগ করার নির্দেশ দিয়েছেন  প্রধানমন্ত্রী শেখ হাসিনা।

আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের রাতে সাংবাদিকদের কাছে এই তথ্য প্রকাশ করেছেন।

মি. কাদের বলেছেন, তিনি সন্ধ্যেয় প্রধানমন্ত্রীর সাথে এই বিষয় নিয়ে কথা বলেছেন।

সেখানেই প্রধানমন্ত্রী মি. হাসানকে আগামীকালের মধ্যে পদত্যাগের নির্দেশ দিয়েছেন।

প্রধানমন্ত্রীর এই নির্দেশ রাতেই মুরাদ হাসানকে জানিয়ে দেয়া হয়েছে বলে মি. কাদের জানান।

বিরোধীদল বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের কন্যাকে নিয়ে মি. হাসানের নারী বিদ্বেষী ও বর্ণবাদী মন্তব্য নিয়ে প্রবল সমালোচনার মাঝেই একটি ফাঁস হওয়া টেলিফোন আলাপের সাথে মি: হাসানের নাম যুক্ত হয় – এই দু’টি ঘটনা আওয়ামী লীগ এবং সরকারকে বিব্রতকর অবস্থায় ফেলেছে।

বিবিসির সাথে এক সাক্ষাৎকারে আওয়ামী লীগ নেতা মাহবুবুল হক হানিফ বলেছেন, তার দল এ ধরনের অরুচিকর কথাবার্তা সমর্থন করে না।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *