হাবিবুর রহমান, মানিকগঞ্জ প্রতিনিধি: মানিকগঞ্জ সদর উপজেলার মাদক বিরোধী অভিযান চালিয়ে প্রায় দুই কেজি গাঁজাসহ মোঃ শাহীন (৬০) নামের এক ব্যক্তিকে আটক করেছে র্যাব-৪ মানিকগঞ্জ সিপিসি।
রবিবার দুপুরে সদর উপজেলার বরুনা এলাকা থেকে অবৈধ গাজা ও গাজা পরিমাপের ডিজিটাল স্কেল ও বিক্রির সাড়ে তিন হাজার টাকা সহ তাকে আটক করা হয়।
র্যাব-৪ মানিকগঞ্জের কোম্পানি কমান্ডার লেফটেন্যান্ট আরিফ হোসেন এ তথ্য নিশ্চিত করেন।
তিনি বলেন, গ্রেফতারকৃত আসামি একজন সক্রিয় মাদক ব্যবসায়ী। সে লোকচক্ষুর আড়ালে দীর্ঘদিন যাবৎ মানিকগঞ্জ সদর থানাসহ আশপাশ এলাকায় যুব সমাজের নিকট অবৈধ মাদকদ্রব্য গাঁজা বিক্রয় করে আসছে। এই তথ্য পাওয়ার পর র্যাব এর একটি গোয়েন্দা দল আসামীকে গ্রেফতারের জন্য তৎপর হয়ে ওঠে এবং গোপন সংবাদের ভিত্তিতে আসামীকে গ্রেফতার করতে সক্ষম হয়। আসামির বিরুদ্ধে মানিকগঞ্জ সদর থানায় একটি নিয়মিত মামলা করা হয়েছে।

