ফুলবাড়ীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ আটক -১

অপরাধ জাতীয় রংপুর

কুড়িগ্রাম জেলা পুলিশের মাদকবিরোধী বিশেষ অভিযানের অংশ হিসেবে ফুলবাড়ীতে ২৯৮ বোতল ফেনসিডিলসহ এক মাদক কারবারিকে আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।

আটককৃত ওই মাদক কারবারি হলেন, উপজেলার কাশিপুর ইউনিয়নের শ্যামপুর গ্রামের নামাটারি এলাকার মোঃ সাহের আলীর ছেলে মোঃ নুর আলম (৩০)।

পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (৮ মে) দিবাগত রাত দশটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ফুলবাড়ী থানার এসআই মোঃ আবু বক্কর ছিদ্দিক, এসআই পলাশ চন্দ্র রায়, এসআই মোঃ রাহাত আলম, এএসআই মোঃ আব্দুল কাদের, এএসআই মোঃ মনজুরুল ইসলাম ও সঙ্গীয় ফোর্স সহ নুর আলম এর বাড়িতে অভিযান চালায়। এসময় তার বাড়ি থেকে ২৯৮ বোতল ফেনসিডিল উদ্ধার হয়। পরে নুর আলমকে আটক করে উদ্ধারকৃত ফেনসিডিল সহ থানায় নিয়ে আসে।

ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, আটককৃতের বিরুদ্ধে নিয়মিত মাদক আইনে মামলা দায়ের করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *