এনামুল হক সরকার, রাজারহাট (কুড়িগ্রাম):
কুড়িগ্রামের রাজারহাটে পারিবারিক মামলায় তিন মাসের সাজাপ্রাপ্ত আসামি রফিকুল ইসলাম গ্রেফতার করেছে রাজারহাট থানা পুলিশ।
রোববার সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে এ এস আই রাফিউল আমিন সরকারসহ সঙ্গীয় ফোর্স শরিষাবাড়ী এলাকা হতে গ্রেপ্তার করেন।
আসামি রফিকুল ইসলাম উপজেলার ঘড়িয়াল ডাঙ্গা ইউনিয়নের গতিয়াশাম গ্রামের আনসার আলীর পুত্র।
এ বিষয়ে রাজারহাট থানা ওসি তদন্ত পবিত্র কুমার বলেন, গ্রেফতারের সত্যতা নিশ্চিত করে জানান আসামিকে আগামীকাল জেল হাজতে প্রেরণ করা হবে।

