হাবিবুর রহমান, মানিকগঞ্জ:
মানিকগঞ্জ সদর উপজেলায় ভাটভাউর এলাকায় ঢাকাগামী সেলফি পরিবহন ও গোন্ডেল লাইন পরিবহনের মুখোমুখী সংঘর্ষ হয়েছে। এতে বাসের বেশ অনন্ত ১০ থেকে ১৫ জন যাত্রী গুরুতর আহত হয়েছে।
বরিবার(৮ মে) দুপুরে পৌনে ২ টার দিকে ঢাকা-আরিচা মহাসড়কের সদর উপজেলার ভাটভাউর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বিষয়টি নিশ্চিত করে গোলড়া হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা(ওসি) মনিরুল ইসলাম বলেন, দুপুর পৌনে ২ টার দিকে দুই বাসের মুখোমুখী সংঘর্ষ হয। এতে ঘটনাস্থলে এক যাত্রী নিহত হয়েছে আর আহত প্রায় ১০ থেকে ১৫ জন। আহতে উদ্ধারে পুলিশ ও ফায়ার সার্ভিসের সদস্যরা কাজ করছে।
জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার ডা: কাজী একেএম রাসেল জানান, দুর্ঘটনায় আহত ২২ জনের মধ্যে ৮ জন ভর্তি রয়েছে। গুরুতর আহত ৫ জনকে ঢাকায় স্থানান্তর করা হয়েছে, অপর ৯ জনকে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে।

