রাজারহাট (কুড়িগ্রাম) প্রতিনিধি: পদ্মা সেতু নিজস্ব অর্থায়নে নির্মিত হতে পারে, তাহলে তিস্তা মহা-পরিকল্পনা নিজস্ব অর্থায়নে কেনো নয়। নিজস্ব অর্থায়নে বিজ্ঞান সম্মতভাবে তিস্তা নদীর মহা-পরিকল্পনা বাস্তবায়ন চাই “তিস্তা কনভেনশন অনুষ্ঠানে বক্তৃতায় অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি।
আগামী জুনের বাজেটে তিস্তা নদীর মহা-পরিকল্পনা বাস্তবায়নের জন্য নিজস্ব অর্থ বরাদ্দ চাই, নইলে তিস্তা পাড়ের ভাঙনকবলিত মানুষ নিয়ে তীব্র আন্দোলন গড়ে তোলা হবে। আমরা চীন, রাশিয়া, ভারত বুঝিনা, আমরা দেখতে চাই তিস্তা মহাপরিকল্পনা পদ্মা সেতুর ন্যায়ে নিজস্ব অর্থায়নে বাস্তবায়ন হয়েছে তিস্তা কনভেনশন অনুষ্ঠানের সভাপতির বক্তব্যে এসব কথা বলেন, তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সভাপতি অধ্যক্ষ নজরুল ইসলাম হক্কানি।
শনিবার ১৪ মে বিকালে তিস্তা বাঁচাও, ভাঙন ঠেকাও, মানুষ বাঁচাও রংপুর বিভাগের সঙ্গে বৈষম্য দুর করাসহ নিজস্ব অর্থায়নে তিস্তা নদীর মহাপরিকল্পনা বাস্তবায়নসহ ৬ দফা দাবিতে লালমনিরহাটের তিস্তা ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত তিস্তা কনভেনশন অনুষ্ঠানে স্ট্যান্ডিং সদস্য বখতিয়ার হোসাইন শিশিরের সঞ্চালনায়, নদী গবেষক ও রোকেয়া বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের অধ্যাপক ড.তুহিন ওয়াদুদ বলেন, তিস্তা মহা-পরিকল্পনা বাস্তবায়নে যত কালক্ষেপন করা হবে জ্যামিতিক হারে ক্ষতির পরিমাণ ততই বাড়বে।তিস্তা নদী নাব্যতা হারিয়ে ফেলেছে। আশীর্বাদের তিস্তা এখন অভিশাপ হয়েছে, তাই ভাঙন ঠেকাতে এবং উৎপাদিত ফসল ও কৃষক রক্ষায় বিজ্ঞান সম্মতভাবে তিস্তা নদীর মহা-পরিকল্পনা বাস্তবায়নের বিকল্প নেই।
তিস্তা কনভেনশন অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন তিস্তা বাঁচাও নদী বাঁচাও সংগ্রাম পরিষদের সাধারণ সম্পাদক শফিয়ার রহমান, বীর মুক্তিযোদ্ধা কালু শেখ, লালমনিরহাট জেলা আওয়ামী লীগ যুগ্ম সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা স্বপন, রাজারহাট উপজেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক আলহাজ্ব আবুনূর মোঃ আক্তারুজ্জামান,সাজু সরকার প্রমুখ।

