পিস্তলসহ যুবক আটকগাজীপুরের কালিয়াকৈর থেকে বিদেশি পিস্তলসহ পিয়াস চৌধুরী (২০) নামে এক যুবককে বুধবার রাতে আটক করেছে কালিয়াকৈর থানা পুলিশ।
আটককৃত পিয়াস চৌধুরী ব্রাহ্মণবাড়িয়া জেলার নবীনগর থানার মালাই গ্রামের আব্দুল কাদের চৌধুরীর ছেলে।
থানা সূত্রে জানা যায়, পিয়াস চৌধুরী সফিপুর পূর্বপাড়া ফারুক হোসেনের বাসায় ভাড়া থাকতেন। গোপন সংবাদের ভিত্তিতে বুধবার রাতে মৌচাক ফাঁড়ির ইনচার্জ সাইফুল ইসলামের নেতৃত্বে একদল পুলিশ কালিয়াকৈর উপজেলা সফিপুর পূর্বপাড়া এলাকায় ফারুক হোসেনের বাসায় অভিযান চালায়। অভিযানের ভিত্তিতে সে বাসা থেকে পিয়াস চৌধুরীর নামের ওই যুবককে বিদেশি পিস্তল ও একটি ম্যাগাজিনসহ আটক করা হয়।
কালিয়াকৈর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মনোয়ার হোসেন চৌধুরী বিষয়টি নিশ্চিত করে জানান অস্ত্র আইনে মামলা দিয়ে বৃহস্পতিবার দুপুরে তাকে গাজীপুর জেল হাজতে প্রেরণ করা হয়েছে।

