মাদারীপুরের কালকিনি উপজেলা কৃষি সম্প্রসারন অধিদপ্তরের উদ্যোগে বরিশাল, পটুয়াখালি, ভোলা, ঝালকাঠি, বরগুনা, মাদারীপুর ও শরিয়তপুর কৃষি উন্নয়ন প্রকল্পের আওতায় ২০-২১ইং অর্থ বছরে উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক গ্রুপের মাঝে বিনামূল্যে কৃষি উপকরন ২০ সেট সেচষন্ত্র ও ২০ সেট লাইট ট্রাপ বিতরন করা হয়েছে।
বৃহস্পতিবার সকালে উপজেলা চত্বরে এ বিতরনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। উপজেলা কৃষি কর্মকর্তা মিল্টন বিশ্বাসের সভাপতিত্বে উপস্থিত ছিলেন উপজেলা চেয়ারম্যান মীর গোলাম ফারুক, ভারপ্রাপ্ত উপজেলা নির্বাহী অফিসার মোঃ সাইফুল ইসলাম, অতিরিক্ত উপজেলা কৃষি কর্মকর্তা সাশ্বত ছন্দা মজুমদার, ভাইস চেয়ারম্যান মোঃ শহিদুল ইসলাম ও উপসহকারী কৃষি কর্মকর্তা ও কৃষক বৃন্দ।

