কালিগঞ্জে বিদেশী মদসহ এক ব্যাবসায়ী আটক

অপরাধ খুলনা জাতীয়

সাতক্ষীরার কালিগঞ্জে পুলিশের অভিযানে ৩ বোতল বিদেশী মদসহ মোস্তাফিজুর রহমান (৪২) নামের এক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়েছে। তিনি উপজেলার রতনপুর এলাকার আড়ৎগাছা এলাকার মুনসুর আলীর ছেলে।

জানা যায়, রবিবার দিবাগত রাত ১২ টার দিকে থানার উপ-পরিদর্শক সিয়াবুল ইসলাম ও সহকারী উপ-পরিদর্শক মফিজুল ইসলামের নেতৃত্বে পুলিশ সদস্যরা বন্দিপুর এলাকায় মাদক বিরোধী অভিযান পরিচালনা করেন। ওই সময়ে ৩ বোতল বিদেশী মদসহ ব্যবসায়ী মোস্তাফিজুরকে আটক করা হয়।

থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ গোলাম মোস্তফা ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, আসামিকে সোমবার (২ আগস্ট) বেলা আড়াইটার দিকে বিজ্ঞ আদালতের মাধ্যমে জেলা কারাগারে প্রেরণ করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *