কুবি সাংবাদিক সমিতির সভাপতি বিপ্লব, সম্পাদক মুরাদ

চট্টগ্রাম জাতীয় শিক্ষা ও ক্যাম্পাস

কুবি প্রতিনিধি: কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতি (কুবিসাস) এর কার্যনির্বাহী পরিষদ নির্বাচন-২০২২ অনুষ্ঠিত হয়েছে। এতে সভাপতি নির্বাচিত হয়েছেন দৈনিক দেশ রুপান্তরের বিশ্ববিদ্যালয় প্রতিনিধি শাহাদাত বিপ্লব এবং সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন দৈনিক ইনকিলাব বিশ্ববিদ্যালয় প্রতিনিধি মেহেদি হাসান মুরাদ।

বৃহস্পতিবার (৩০ ডিসেম্বর) নির্বাচন শেষে দুপুর ২টায় বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে প্রাথমিকভাবে নির্বাচনের ফলাফল প্রকাশ করেন প্রধান নির্বাচন কমিশনার ও শিক্ষক সমিতির সভাপতি অধ্যাপক ড. শামিমুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন নির্বাচন কমিশনার ব্যবস্থাপনা শিক্ষা বিভাগের সহযোগী অধ্যাপক ও শিক্ষক সমিতির সহ-সভাপতি মোহাম্মদ মাকসুদুল করিম ও ফিন্যান্স এন্ড ব্যাংকিং বিভাগের প্রভাষক ফাহাদ জিয়া, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক ড. কাজী মোহাম্মদ কামাল উদ্দিন, ছাত্র পরামর্শক ও নির্দেশনা কার্যালয়ের পরিচালক ড. মোহা হাবিবুর রহমান, সাংবাদিক সমিতির সভাপতি তানভীর সাবিকসহ প্রমুখ।

নবগঠিত কমিটিতে সহ-সভাপতি খালেদ মোর্শেদ (দৈনিক খোলা কাগজ), যুগ্ম সম্পাদক আবু বকর সিদ্দিক ফরহাদ (দৈনিক সময়ের আলো/ডেইলি বাংলাদেশ), অর্থ সম্পাদক মীর শাহাদাত হোসেন (দৈনিক আজকালের খবর), দপ্তর সম্পাদক মহিউদ্দিন মাহি (বাংলাদেশ পোস্ট), তথ্য ও পাঠাগার সম্পাদক কাজী দেলোয়ার হোসেন শরীফ (দৈনিক বাংলাদেশের খবর), কার্যনির্বাহী সদস্য আহমেদ ইউসুফ (দৈনিক ভোরের কাগজ/আমার সংবাদ) এবং ইকবাল মনোয়ার (দৈনিক যায়যায়দিন) নির্বাচিত হয়েছেন।

উল্লেখ্য, নতুন এ কমিটি কুমিল্লা বিশ্ববিদ্যালয় সাংবাদিক সমিতির ৭ম কার্যনির্বাহী কমিটি। আগামী এক বছর এ কমিটি দায়িত্ব পালন করবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *