সাতক্ষীরার কালিগঞ্জ উপজেলার বিষ্ণুপুর ইউনিয়নে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান (১৫ ই আগস্ট) জাতীয় শোক দিবস ও ২১শে গ্রেনেড হামলার উপলক্ষে দোয়া ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। রবিবার (২২ শে আগস্ট) সন্ধ্যা ৬টায় চৌমুনী দারুন উলুম মাদ্রাসার হলরুমে শোক দিবস ও গ্রেনেড হামলায় শহীদদের আত্মার মাগফেরাত কামনায় দোয়া ও আলোচনা অনুষ্ঠিত হয়।
উক্ত অনুষ্ঠানে বিষ্ণুপুর আওয়ামী যুবলীগের সভাপতি শাহ আলম ঢালীর সভাপতিত্বে প্রধান উদ্বোধক হিসেবে সাতক্ষীরা জেলা আওয়ামী যুবলীগের যুগ্ন-আহবায়ক জহিরুল ইসলাম নান্টু, সম্মানিত অতিথি হিসেবে বাংলাদেশ আওয়ামী লীগ কালিগঞ্জ উপজেলা শাখার সাংগঠনিক সম্পাদক ও উপজেলা ভাইস চেয়ারম্যান জনাব নাজমুল আহসান ও সাবেক বাংলাদেশ আওয়ামী লীগ কালীগঞ্জ উপজেলা শাখার সাধারণ সম্পাদক সাতক্ষীরা জজ কোর্টের এপিপি এ্যাডঃ মোজাহার হোসেন (কান্টু) উপস্থিত ছিলেন।
এসময় বিশেষ অতিথি হিসেবে উপজেলা আওয়ামী লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক ও ২নং বিষ্ণুপুর ইউনিয়নের ইউপি চেয়ারম্যান জনাব শেখ রিয়াজ উদ্দীন। বাংলাদেশ ছাত্রলীগ কালীগঞ্জ উপজেলা শাখার সভাপতি কাজী নুর আহমেদ রনি। সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি সিরাজুল ইসলাম, মৌতলা ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রুহুল আমিন প্রমূখ উপস্থিত ছিলেন।

