ধামরাইয়ে বিয়ের দাবীতে প্রেমিকের বাড়িতে প্রেমিকার অনশন

জাতীয় ঢাকা

ধামরাইয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অনশন শুরু করেছেন এক কলেজছাত্রী। অপরদিকে প্রেমিকার আগমন টের পেয়েই বরবেশে প্রেমিকের পলায়ন।

বিয়ের দাবিতে ওই কলেজছাত্রীর অনশনের খবর ছড়িয়ে পড়লে শত শত উৎসুক জনতা ওই বাড়িতে এসে ভিড় জমান। বিয়ে না হওয়া পর্যন্ত অনশন ভাঙবে না বলে সাংবাদিকদের জানিয়েছেন ওই কলেজছাত্রী। ঘটনাটি এলাকায় ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে।

সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, উপজেলার সানোড়া ইউনিয়নের এক মেয়ের সঙ্গে সানোড়া এলাকার মোঃ মোজাফফর আলীর ছেলে মোহাম্মদ ফিরোজ আহাম্মেদের প্রেমের সম্পর্ক গড়ে ওঠে। বিয়ের আশ্বাসে বছর দুয়েক ধরে ফিরোজ আহাম্মেদ ওই মেয়ের সঙ্গে দৈহিক সম্পর্ক করে আসছে বলে জানিয়ে প্রেমিকা। প্রেমিকা বিয়ের জন্য চাপ দিলে তাকে বিয়ে না করে নানা ধরনের টালবাহানা শুরু করে সময়ক্ষেপণ করছে প্রেমিক ফিরোজ আহাম্মেদ।

এদিকে সে বুধবার অন্য মেয়েকে বিয়ে করার জন্য বরযাত্রী নিয়ে রওনা দেওয়ার প্রস্তুতি নেয়। গোপন সংবাদের ভিত্তিতে দুপুর ১টায় ওই প্রেমিকা বরযাত্রীর সামনে এসে হাজির হন। প্রেমিকাকে দেখেই পেছনের দরজা দিয়ে খাল সাঁতরে বরবেশেই পালিয়ে যায় প্রেমিক। নিরুপায় হয়ে ওই বাড়িতেই বিয়ের দাবিতে অনশন শুরু করেন ওই কলেজছাত্রী।

বাড়ির লোকজন অনশনরত ওই কলেজছাত্রীকে বেধড়ক মারধর করে তাড়ানোর চেষ্টা করেও ব্যর্থ হন। পরে স্থানীয় জনপ্রতিনিধি ও নেতাকর্মীদের দ্বারস্থ হন ওই কলেজছাত্রীকে বিতাড়িত করার জন্য। নানাভাবে চাপ সৃষ্টি করা হচ্ছে ওই কলেজছাত্রীকে বাড়ি থেকে তাড়ানোর জন্য । কিন্তু অনশনরত ওই কলেজছাত্রীর সাফ কথা মরব তো বিয়ে না হওয়া পর্যন্ত আমি বাড়ি ছাড়ব না।

বাড়ির মালিক আহাম্মেদ বলেন, অযথা ওই মেয়েটি আমার বাড়িতে এসে আমাদের বাড়তি ঝামেলায় ফেলে দিয়েছে। যে মেয়ে বিয়ের আগেই স্বামী-স্ত্রীর মতো দৈহিক মেলামেশা করতে পারে সেই মেয়ে কখনো ভালো হতে পারে না। কাজেই এমন চরিত্রহীন মেয়ের সঙ্গে আমার ছেলের কখনই বিয়ে হতে পারে না। আমি আইনি লড়াই করব।

এ ব্যাপারে ওই কলেজছাত্রী জানান, ফিরোজ আমাকে বিয়ে করার আশ্বাস দিয়ে ২ বছর প্রেম করে এখন আমাকে বিয়ে না করে এখন অন্য মেয়েকে বিয়ে করবে, তা কখনো হতে পারে না এবং হতেও দেবোনা । সরল বিশ্বাসে আমার নারী জীবনের শ্রেষ্ঠ সম্পদটুকু লুটে নিয়েছে। যে পর্যন্ত আমাকে ফিরোজ আহাম্মেদ বিয়ে না করবে সেই পর্যন্ত আমি এ বাড়ি ছাড়ব না। প্রয়োজনে এ বাড়ি থেকে আমার লাশ যাবে।

এ ব্যাপারে ইউপি মেম্বার মো. বাবুল হোসেন বারেককে জানানো হলে তিনি বলেন, প্রেমিক বাড়ি ছেড়ে পালিয়ে যাওয়ায় বিষয়টি জটিল হয়ে গেছে। কলেজছাত্রী বিয়ের দাবিতে অনশন করছেন। অথচ বাড়ির লোকজন বিষয়টি মীমাংসার কোনো চেষ্টাই করছেন না।

ধামরাই থানার ওসি মো. আতিকুর রহমান আতিক তার সাথে যোগাযোগ করা হলে তিনি বলেন, এ ব্যাপারে লিখিত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে তদন্তসাপেক্ষে এ ব্যাপারে যথাযথ আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

এর কিছু দিন আগে একইরকম আরেকটি ঘটনা ঘটে ধামরাই শ্রীরামপুর এলাকায়, সেটি নিয়েও ওই এলাকায় চাঞ্চল্যকর সৃষ্টি হয়

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *