শরীয়তপুরে শেখ কামালের জন্মদিন পালিত

জাতীয় ঢাকা দিবস

শরীয়তপুর-১ আসনের সংসদ সদস্য ইকবাল হোসেন অপুর নেতৃত্বে বুধবার দিবাগত রাত ১২ টা ১ মিনিটে বীর মুক্তিযোদ্ধা শেখ কামালের জন্মদিন পালন করা হয়েছে শরীয়তপুরে। জেলা শহরের চরঙ্গীর মোড় জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালের পাদদেশে মোমবাতি প্রজ্জ্বলন ও কেক কেটে তাঁর জন্মদিন পালন করা হয়েছে।

এসময় সাংসদ ইকবাল হোসেন অপুর সাথে বঙ্গবন্ধুর প্রতিকৃতিতে পুষ্পস্তবক অর্পণ করেন জেলা আওয়ামী লীগ সাধারণ সম্পাদক অনল কুমার দে, যুগ্ম সাধারণ সম্পাদক কামরুজ্জামান উজ্জ্বল, সদস্য এডভোকেট আলমগীর হোসেন মুন্সী, সদর উপজেলা আওয়ামী লীগ সভাপতি এডভোকেট জাহাঙ্গীর হোসেন, সাধারণ সম্পাদক গোলাম মোস্তফা, পৌরসভা আওয়ামী লীগ সভাপতি এম এম জাহাঙ্গীর, সাধারণ সম্পাদক আমীর হোসেন, পৌরসভার প্যানেল মেয়র মোঃ বাচু বেপারী প্রমুখ।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *