কুড়িগ্রামে গত ২৪ ঘন্টায় একজনের মৃত্যু, আক্রান্ত ৪০

করোনাভাইরাস জাতীয় রংপুর

জেলা প্রতিনিধি, কুড়িগ্রাম:
কুড়িগ্রামে সরকারের দেয়া ৭দিনের কঠোর লকডাউনেও করোনা সংক্রমণ বেড়েই চলেছে। গত ২৪ঘন্টায় সদর উপজেলার কলেজপাড়া এলাকার আরও একজন করোনায় আক্রান্ত হয়ে মৃত্যুবরণ করেছেন।

তিনি করোনা পজিটিভ হয়ে রংপুর মেডিকেল কলেজে চিকিৎসাধীন মারা যান। এনিয়ে জেলায় মৃতের সংখ্যা দাড়িয়েছে ৩০জনে। আর গত ২৪ঘন্টায় আক্রান্ত হয়েছেন আরও ৪০জন। এছাড়াও আড়াইশ শয্যার জেনারেল হাসপাতালে করোনা পজিটিভ রোগী অক্সিজেন নিয়ে চিকিৎসাধীন রয়েছেন ৩৪জন। করোনা উপসর্গ নিয়েও ভর্তি আছেন বেশ কয়েকজন।

রোববার (৪ জুলাই) দুপুরে সিভিল সার্জন ডা. হাবিবুর রহমান এ তথ্য নিশ্চিত করেন। তিনি বলেন,জেনারেল হাসপাতালে অক্সিজেন সংকট নেই। তবে আইসিইউ না থাকায় এত রোগীর চাপ সামাল দেয়া যেমন কষ্টকর তেমনি মারাত্নক সংকটে থাকা রোগীদের চিকিৎসা সেবা দেয়া বেশ কঠিন হয়ে পড়েছে। এদিকে,করোনা সংক্রমণ রোধে কঠোর লকডাউনের ৪র্থ দিনেও দিনভর জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেটগণ ও জেলা পুলিশ টহলসহ ভ্রাম্যমান আদালত পরিচালনা করেন। জেলা প্রশাসনের নেজারত ডেপুটি কালেক্টর ও এন ডি সি হাসিবুল ইসলাম জানান,গত ৩দিনে ২৩৭মামলায় ১লাখ ৪৭হাজার ৩শ টাকা জরিমানা ও১২ জন কারাদণ্ড দেয়া হয়েছে। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানান এ কর্মকর্তা।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *