তিস্তার ভাঙ্গন রোধে ভেঙে যাওয়া ক্রোস বাঁধটির পাশেই মানববন্ধন এলাকাবাসীর

জাতীয় রংপুর

কুড়িগ্রামঃ কুড়িগ্রামের রাজারহাট উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান ক্রোস বাঁধটি তিস্তা নদীতে বিলীন হয়ে যাওয়ার প্রতিবাদে মানববন্ধন করেন এলাকাবাসী।

সামাজিক সংগঠন সেবা ফাউন্ডেশনের আয়োজনে বুধবার (২ জুন) দুপুরে উপজেলার বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলান ক্রোস বাঁধ সংলগ্ন এলাকায় ঘন্টাব্যাপী এ মানববন্ধন কর্মসূচিতে অংশ নেয় এলাকার বিভিন্ন বয়সের নানা শ্রেণি পেশার মানুষ।

এসময় মানববন্ধনে বক্তব্য রাখেন, সেবা ফাউন্ডেশনের সভাপতি এরশাদুল হক, সদস্য মোশাররফ হোসেম, গোলজার হোসেন ও মাসুদ রানা প্রমুখ।

মানববন্ধনে সেবা ফাউন্ডেশনের সভাপতি এরশাদুল হক বলেন, অামরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি এবং দ্রুত তিস্তা নদীর ভাঙ্গন ঠেকাতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে উনাকে অনুরোধ করছি। সেই সাথে তিস্তার ভাঙনে ইতিমধ্যে যাদের ঘরবাড়ি নদী গর্ভে বিলীন হয়েছে তাদের পুনর্বাসনের জোর দাবী জানাচ্ছি।

মানববন্ধনে এলাকাবাসী ক্ষোভ প্রকাশ করে বলেন, রাক্ষুসে তিস্তার কড়াল গ্রাসে আমাদের ভিটেমাটি নদীতে চলে যাচ্ছে। তবুও পানি উন্নয়ন বোর্ডের কোন উদ্যোগ নেই। তাই তিস্তার ভাঙন রোধে অামরা মাননীয় প্রধানমন্ত্রীর হস্তক্ষেপ কামনা করছি।

উল্লেখ্য যে, বৃষ্টির পানি ও উজান থেকে নেমে আসা ঢলে তিস্তার পানি বৃদ্ধি পেয়ে নিম্নাঞ্চল প্লাবিত হয়। খর স্রোতের কারনে তিস্তার বিভিন্ন স্থানে দেখা দেয় ভাঙন। প্রতিবছর বর্ষাকাল এলে তিস্তার ভাঙ্গনে শত শত পরিবারকে ভিটেমাটি হারাতে হয়। এ মৌসুমেও তিস্তা নদীর পানি হঠাৎ বৃদ্ধি পেয়ে ৩০ মে রাতে উপজেলার ঘড়িয়ালডাঙ্গা ইউনিয়নের বুড়ির হাটের ৩শ মিটার স্পারটির সামনের অংশ ও বিদ্যানন্দ ইউনিয়নের গাবুর হেলাল ক্রোসবাধটির অবশিষ্ট অংশ টুকুর দক্ষিণপার্শ্বটি ধ্বসে নদীগর্ভে বিলীন হয়।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *