একুশে আগস্ট গ্রেনেড হামলার শহীদদের স্মরণে গাজীপুরের শ্রীপুর পৌর আওয়ামীলীগের উদ্যোগে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্ঠিত হয়।
শনিবার শ্রীপুর উপজেলা আওয়ামী লীগের দলীয় কার্যালয়ে শ্রীপুর পৌর লীগের সভাপতি সিরাজুল ইসলামের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক মোঃ নূরে আলম মোল্লার সঞ্চালনায় উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত থাকেন, গাজীপুর জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও গাজীপুর ৩ আসনের সংসদ সদস্য মুহাম্মদ ইকবাল হোসেন সবুজ। এবং শ্রীপুর পৌর মেয়র আলহাজ্ব মোঃ আনিসুর রহমান সহ আওয়ামী লীগের বিভিন্ন সংগঠনের নেতৃবৃন্দ।
আলোচনা সভায় অতিথিরা বক্তব্যে বলেন, একুশে আগস্ট গ্রেনেড হামলা বর্তমান প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে হত্যা করার জন্য এটি একটি পরিকল্পিত হামলা ছিল, এই হামলাকারীদের মধ্যে যারা যারা জড়িত সকলকে দ্রুত আইনের আওতায় এনে সর্বোচ্চ শাস্তির দাবি জানান বক্তারা।

