লালমনিরহাটে ট্রাকচাপায় চাচা-ভাতিজা নিহত

জাতীয় রংপুর

অনলাইন ডেস্ক: লালমনিরহাটের পাটগ্রাম উপজেলায় ট্রাকচাপায় চাচা ও ভাতিজা নিহত হয়েছেন। এ সময় আহত হয়েছেন আরও একজন। বুধবার সকাল ৭টার দিকে উপজেলায় ঘুণ্টিঘর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহতরা হলেন— আকবর আলী (৬০) ও জাহিদুল ইসলাম ওরফে যাদু (৩৫)। তারা উপজেলার বুড়িমারী ইউনিয়নের তেলিপাড়া গ্রামের বাসিন্দা।

প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে পাটগ্রাম থানার ওসি সুমন কুমার মহন্তরা জানান, সকালে আকবর আলী তার ভাতিজা জাহিদুল ইসলাম ও প্রতিবেশী রাশেদুল ইসলাম অটোভ্যানে বুড়িমারীর খেংটি গ্রামে মাছ শিকারে যান।

লালমনিরহাট থেকে ছেড়ে আসা একটি ট্রাক ওই অটোভ্যানটিকে চাপা দেয়। এতে অটোভ্যান থেকে ছিটকে পড়ে ঘটনাস্থলে চাচা আকবর আলী ও তার ভাতিজা জাহিদুল ইসলাম নিহত হন।

পরে আহতাবস্থায় রাশেদুল ইসলামকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়। এ ঘটনার পর ট্রাকটি জব্দ করা গেলেও চালক ও সহকারী পালিয়ে গেছেন। নিহতদের মরদেহ উদ্ধার করা হয়েছে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *