ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেগম রোকেয়া দিবসে ৫ জয়ীতাকে সম্মাননা প্রদান

জাতীয় নারী ময়মনসিংহ

দিলীপ কুমার দাস ময়মনসিংহ:
ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে বেগম রোকেয়া দিবস উপলক্ষে ৫ জয়িতাকে সম্মাননা দেয়া হয়েছে। শুক্রবার উপজেলা পরিষদ হল রুমে ইউএনও হাফিজা জেসমিনের সভাপতিত্বে মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতেমাতুজ্জহুরার সঞ্চালনায় সম্মাননা প্রদান অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন পৌর মেয়র বীর মুক্তিযোদ্ধা আব্দুস ছাত্তার, উপস্থিত ছিলেন- উপজেলা পরিষদের মহিলা ভাইস চেয়ারম্যান মাহমুদা হাসান পলি, উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক সাফির উদ্দিন আহাম্মদ প্রমুখ।

অনুষ্ঠানে জয়িতা হিসেবে সম্মাননা প্রদান করা হয় অর্থনৈতিক ভাবে সফল্য অজর্নে নুসনাত আরা প্রিয়া, শিক্ষা ও চাকুরীতে সফল্য সুরাইয়া বেগম, সফল জননী ফাতেমা আক্তার, নির্যতনে বিভীশিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরুকরায় সুনতী রানী ঘোষ ও সমাজ উন্নয়নে অসামান্য অবদানে দিলারা বেগম।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *