কুড়িগ্রাম প্রতিনিধি: কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার বঙ্গ সোনাহাট ইউনিয়নের সোনাহাট বাজারে ভূমিদস্যু ও মাদক চোরাকারবারী মিজানুর রহমান মিজুর অত্যাচারে অতিষ্ঠ হয়ে সোনাহাট ইউনিয়নের সর্বস্তরের মানুষ সংবাদ করা হয়েছে।
বৃহস্পতিবার বিকেলে ভূরুঙ্গামারীর বঙ্গ সোনাহাট বাজারে সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য উপস্থাপন করেন ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মন্ডল, নজরুল ইসলাম, রওশন আরা বেগম। এ সময় সংবাদ সম্মেলনে উপস্থিত গোলাম হোসেন, হজিরন বেওয়া, মোন্নাফ আলীসহ অর্ধ শতাধিক নারী-পুরুষ সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন এবং ভূমিদস্যু ও মাদক চোরাকারবারী মিজানুর রহমান মিজু কে আইনের এনে বিচার দাবি জানান।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগী আব্দুর রাজ্জাক মন্ডল, নজরুল ইসলাম, রওশন আরা বেগম, গোলাম হোসেন, হজিরন বেওয়া, মোন্নাফ আলীসহ অনেক নারী-পুরুষ অভিযোগ করে বলেন, ভূমিদস্যু ও মাদক চোরাকারবারী মিজানুর রহমান মিজুর অত্যাচারে অতিষ্ঠ আমরা। মিজানুর রহমান মিজুর বিরুদ্ধে একাধিক মামলা রয়েছে। ভূমিদস্যু মিজু তার বাহিনী দ্বারা অবৈধভাবে ক্ষমতার অপব্যবহার করে অনেকের জমি জবর দখল করে আসছে।
তারা আরও বলেন, এ বিচার চেয়ে ভুরুঙ্গামারী উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক নুরন্নবী চৌধুরী খোকন এবং তার পুত্র কেন্দ্রিয় ছাত্রলীগের আন্ত্মর্জাতিক বিষয়ক সম্পাদক রাকিনুল ইসলাম চৌধুরী ছোটন কে অভিযোগ করার কারনে সন্ত্রাসী মিজু তাদের মান সম্মান ক্ষুন্ন করাসহ তাদের বিরুদ্ধে মিথ্যা অভিযোগ এনে সংবাদ সম্মেলন করেছে।

