পিতৃহীন সন্তান
ষোড়শী পাগলিটার আবাস
বাজারের রাস্তার এগলি আর ও গলি। কোন জনকের সুন্দরী কন্যা হবে বৈকি
অনাদরে শরীর বৃত্তে জন্মেছে শেওলা,
সারাক্ষণ নিজের সাথে চলে কথন যুদ্ধ।
যে নারী বোঝেনা যৌন ক্ষুধা
বোঝেনা সংসার যুদ্ধ
তারিই শরীর জমিনে পাষন্ডরা
চালিয়েছে অত্যাচার প্রতিরাত।
হিসাবহীন জারজ পাষন্ডের অলিখিত শিকারে
বাড়ছে পেট অন্ধ কুপে নিস্পাপ সন্তান।
অবৈধ সন্তানের জারজ জনকদের
নিষ্ঠুরতার নেই প্রতিবাদ,নেই বিচার।
পাগলিটার মাতৃ কালীন সেবা নেই
নেই চেক আপের জন্য সেবালয়
বিধাতা স্বয়ং সন্তানের রক্ষক।
অবশেষে হাসপাতালের কুঠরীতে
চাঁদের আলো হয়ে প্রস্ফুটিত হয়
একমাত্র মায়ের গণনাহীন পিতার সন্তান।
অতঃপর সন্তানহীনা কোন ঘরে
ঠাঁই হয় আলোকিত শিশুটার।
অসহায় ভিখারিনী আবার ছোটে বাজারে
আবার হয়ত কোন নরাধম পাষন্ডের
যৌন ক্ষুধার শিকার হবে নিভৃতে।।
– হাসান পলাশ

