আলোকিত কুড়িগ্রাম গড়তে জীবন উৎসর্গ করে দেব -সোহেল হোসনাইন কায়কোবাদ

জাতীয় রংপুর

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
কুড়িগ্রাম জেলা বিএনপি’র সিনিয়র যুগ্ন সাধারণ সম্পাদক আলহাজ্ব সোহেল হোসনাইন কায়কোবাদ বলেছেন, “আমি আমার শ্রম ও মেধা দিয়ে কুড়িগ্রাম জেলাকে আলোকিত কুড়িগ্রাম জেলা হিসেবে তৈরি করার জন্য আমি আমার জীবনকে উৎসর্গ করে দেব।”

গত বুধবার (২ অক্টোবর) সন্ধ্যায় কুড়িগ্রামের ফুলবাড়ীতে নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের উদ্যোগে নাওডাঙ্গা ইউনিয়ন পরিষদ মাঠে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি।

এ সময় তিনি ২৬, কুড়িগ্রাম-২ আসন থেকে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের মনোনয়ন প্রত্যাশা করে বলেন, আমি জনগণের সেবক হিসেবে কাজ করতে চাই। আমি কুড়িগ্রামের মানুষের উন্নয়নের জন্য কাজ করতে চাই। আমরা কুড়িগ্রামের মানুষ দীর্ঘদিন অবহেলিত ছিলাম। কুড়িগ্রামের মানুষের উন্নয়ন করে সারাদেশে মাথা উঁচু করে দাঁড়াতে চাই।

এ সময় নাওডাঙ্গা ইউনিয়ন যুবদলের আহবায়ক মোশারফ হোসেন লুলুর সভাপতিত্বে আরো বক্তব্য রাখেন, কুড়িগ্রাম জেলা বিএনপি’র সহ সংগঠনিক সম্পাদক রবিউল ইসলাম লেবু, পৌর বিএনপি’র সাধারণ সম্পাদক মহিউদ্দিন জাহাঙ্গীর বিপ্লব, ফুলবাড়ী উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক আব্দুল মান্নান মুকুল, সিনিয়র সহ-সভাপতি লোকমান হোসেন সরকার, কুড়িগ্রাম জেলা যুবদলের সিনিয়র সহ-সভাপতি নাসিম পারভেজ সহ আরো অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *