ফুলবাড়ীতে স্বেচ্ছাশ্রমে রাস্তা মেরামত

জাতীয় রংপুর সংগঠন

নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম:
“সচেতন যুবকরাই সমাজের প্রাণ” এই স্লোগানকে সামনে রেখে স্বেচ্ছাসম শ্রমে রাস্তা মেরামত করেছেন সচেতন যুব সংঘ নামে একটি সামাজিক স্বেচ্ছাসেবী প্রতিষ্ঠান।

রবিবার ২৮ জুলাই কুড়িগ্রামের ফুলবাড়ী উপজেলার ৩ নং ফুলবাড়ী ইউনিয়নের ৬ নং ওয়ার্ডের আমতলা ক্লিনিক মোড় থেকে একরামুলের বাড়ি পর্যন্ত কাচা রাস্তাটিতে সাধারণ জনগণের চলাচলের সুবিধার্থে “সচেতন যুব সংঘ” সংগঠনের উপদেষ্টা নাঈম খন্দকারের আর্থিক সহযোগিতায় ও ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সার্বিক সহযোগিতায় চলাচলের অযোগ্য রাস্তায় ২০ ট্রলি ইটের খোয়া দিয়ে চলা চলের সুব্যবস্থা করা হয়েছে।

এসময় সংগঠনের সদস্যরা ও এলাকাবাসী বেশ কিছু মানুষ রাস্তা মেরামত কাজে সহযোগীতা করে কাজ সম্পূর্ণ করেন।

এলাকাবাসী আইয়ুব আলী জানান, এটি একটি মানবিক কাজ। যারা এই মানবিক কাজগুলো অর্থনৈতিক ও শারীরিক শ্রম দিয়ে করছে, তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।

ওই এলাকার একরামুল হক জানান, আমাদের বর্ষাকালে এই রাস্তা দিয়ে চলাচল করতে খুব কষ্ট হয়েছে। একটু বৃষ্টি হলেই কাদা হয়ে যায়, সাইকেল বা মোটরসাইকেল দিয়ে যাতায়াত করা খুব কষ্টকর। আজকে এই ইটের খোয়া এবং যারা শারীরিক শ্রম দিয়ে এই রাস্তাটি মেরামত করলো তাদেরকে ধন্যবাদ জানাচ্ছি।

ফুলবাড়ী যুব মানব সেবা সংগঠনের সাধারণ সম্পাদক জাহিদ হাসান নয়ন জানান নাঈম ভাই আমাদেরকে এই মানবিক কাজগুলোর করার জন্য অর্থনৈতিক দিক দিয়ে অনেক সহযোগিতা করেছেন, আমি নাঈম ভাইয়ের দীর্ঘায়ু কামনা করছি।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *