আসাউদ্দৌলা আদেল, ফুলবাড়ী, (কুড়িগ্রাম):
“শিক্ষা নিয়ে কাজ করি, সবাই মিলে স্বপ্ন গড়ি, সমৃদ্ধ হোক ফুলবাড়ী” এই স্লোগানকে সামনে রেখে কুড়িগ্রামের ফুলবাড়ীতে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ফুলবাড়ী (ইউস্যাফ) এর ঈদ আনন্দের মধ্য দিয়ে এক বছর মেয়াদী নতুন কমিটি গঠন করা হয়েছে।
ঈদের দ্বিতীয় দিন ফুলবাড়ী ডিগ্রী কলেজের হলরুমে ইউনিভার্সিটি স্টুডেন্ট অ্যাসোসিয়েশন অফ ফুলবাড়ীর আয়োজনে শফিকুল ইসলাম সবুজ বেরোবি) কে সভাপতি ও শাহ্ আজিজ ইমন (চবি) কে সাধারণ সম্পাদক করে ৩১ সদস্য বিশিষ্ট নতুন কমিটি গঠন করা হয়।

ইউস্যাফের বিদায়ী সভাপতি মতিউর রহমান মাসুমের সভাপতিত্বে ও বিদায়ী সাধারণ সম্পাদক মেহদি হাসান রিয়াদের সঞ্চালনায় আলোচনা সভায় প্রধান আলোচক হিসেবে বক্তব্য রাখেন, বাংলাদেশ অর্থনীতি সমিতির সাধারণ সম্পাদক ও জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. আইনুল ইসলাম।
এতে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন, ফুলবাড়ী উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা গোলাম রব্বানী সরকার।
এসময় ইঞ্জিনিয়ার শাফিউল আলম সেলিম, আব্দুস সালাম সুজা, ফুলবাড়ী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক হারুন অর রশিদ হারুনসহ আরো অনেকে বক্তব্য রাখেন।

