নিজস্ব প্রতিবেদক, কুড়িগ্রাম: কুড়িগ্রামের ফুলবাড়ীতে ভারতীয় ৪ লাখ রুপি ও বাংলাদেশি ৮ হাজার টাকাসহ এক হুন্ডি ব্যবসায়ী আটক করেছে ফুলবাড়ী থানা পুলিশ।
আটককৃত ওই হুন্ডি ব্যবসায়ীর নাম হামিদুল ইসলাম (৫০)। তিনি উপজেলার নাওডাঙ্গা ইউনিয়নের খালিশা কোঠাল গ্রামের মৃত হাছিম আলীর ছেলে।
জানা যায়, রবিবার দুপুরে ফুলবাড়ীর শেখ হাসিনা ধরলা সেতু চেকপোস্টে একটি মোটরসাইকেল আটক করে তল্লাশি চালায় পুলিশ। এসময় ওই মোটরসাইকেলের সিট কভারের ভিতরে বিশেষ কায়দায় রাখা ভারতীয় চার লক্ষ টাকা উদ্ধার হয়। পরে তাকে গ্রেফতার করে থানায় নিয়ে আসে।
ব্যাপারে ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ ফজলুর রহমান জানান, আটক ওই হুন্ডি ব্যবসায়ীর বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।

