নাগেশ্বরীতে উলিপুর ডট কমের ৮ম প্রতিষ্ঠবর্ষিকী পালিত

জাতীয় রংপুর

কুড়িগ্রাম: নাগেশ্বরীতে উলিপুর ডট কমের ৮ম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হয়েছে।

রবিবার দুপুরে প্রেসক্লাব কার্যালয়ে রংপুর বিভাগের একমাত্র নিবন্ধিত এ অনলাইন পোর্টালটির জন্মদিনের কেক কেটে অনুষ্ঠানের শুভ সুচনা করেন উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামান।

সংবাদকর্মী বিল্টু সেনের সভাপতিত্বে এ সময় বক্তব্য রাখেন প্রধান অতিথি উপজেলা আওয়ামীলীগ সম্পাদক ও উপজেলা চেয়ারম্যান মোস্তফা জামানসহ প্রেসক্লাব সভাপতি লিটন চৌধুরী, সম্পাদক পাভেল জামান প্রমুখ।

বক্তারা বলেন, বস্তুনিষ্ট সংবাদ পরিবেশন করে উলিপুর ডট কম একদিন তার সোনালী ভবিষ্যৎ গড়বে। বিস্তৃত হবে এর পথচলা। পরিসর ঘটবে সারাদেশে।

উপস্থিত ছিলেন সংবাদকর্মী জোবায়ের সিদ্দিকী স্বপন, মনোয়ার হোসেন সিদ্দিকী, মোসলেম উদ্দিন, শফিকুল ইষলাম শফি, নুরন্নবী প্রমুখ। অনুষ্ঠানের সভাপতি উপস্থিত সকলকে প্রকাশক ও সম্পাদকের পক্ষ থেকে কৃতজ্ঞতা ও শুভেচ্ছা জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *