ফুলবাড়ীতে জাতীয় শোক দিবস পালিত

জাতীয় দিবস রংপুর

নানা আয়োজনের মধ্য দিয়ে সারা দেশের নেয় কুড়িগ্রামের ফুলবাড়ীতে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৬ তম মৃত্যুবার্ষিকী, ১৫ আগস্ট জাতীয় শোক দিবস পালিত হয়েছে। দিবসটি উপলক্ষে সোমবার সূর্যোদয়ের সাথে সাথে উপজেলার সকল সরকারি-বেসরকারি অফিস, ব্যাবসা প্রতিষ্ঠান, দোকানপাট সহ বাসা-বাড়িতে জাতীয় পতাকা অর্ধনমিত রাখা ও শোক পতাকা উত্তোলন, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের প্রতিকৃতিতে পুষ্পার্ঘ অর্পণ, সংক্ষিপ্ত আলোচনা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

এরপর সকাল ১০টায় উপজেলা পরিষদ চত্বরে অবস্থিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের মুরালে পুষ্পার্ঘ্য অর্পণ করেন উপজেলা প্রশাসন, উপজেলা পরিষদ, মুক্তিযোদ্ধা সংসদ, উপজেলা আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠন, প্রেসক্লাব, ফুলবাড়ী ডিগ্রী কলেজ, মহিলা ডিগ্রী কলেজ, ফুলবাড়ী বালিকা উচ্চ বিদ্যালয়, পানিমাছকুটি মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়, কালের কন্ঠ শুভসংঘ, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়ন সহ সরকারি, বেসরকারি দপ্তর, রাজনৈতিক, অরাজনৈতিক ও বিভিন্ন সামাজিক সংগঠন।

এসময় উপজেলা নির্বাহী অফিসার সুমন দাশ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক ও উপজেলা পরিষদ চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার, সাবেক উপজেলা মুক্তিযোদ্ধা কমান্ডার মজিবর রহমান, অফিসার ইনচার্জ রাজীব কুমার রায়, উপজেলা আওয়ামীলীগের সভাপতি আতাউর রহমান শেখ, সাংগঠনিক সম্পাদক হারুন অর রশীদ, ফুলবাড়ী ডিগ্রী কলেজের অধ্যক্ষ আমিনুল ইসলাম রিজু, ফুলবাড়ী মহিলা ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম ওয়াদুদ, ফুলবাড়ী উপজেলা প্রেসক্লাবের আহবায়ক আমিনুল ইসলাম, ফুলবাড়ী প্রেসক্লাবের সভাপতি এমদাদুল হক মিলন, উপওজেলা প্রেসক্লাবের সভাপতি মাহাবুব হোসেন লিটু, কালের কন্ঠ শুভসংঘের সভাপতি মিজানুর রহমান, ইমারত নির্মাণ শ্রমিক ইউনিয়নের সভাপতি আব্দুল মালেক লেচু প্রমূখ উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *