ভালুকার খুরুনদী থেকে অজ্ঞাত যুবতীর লাশ উদ্ধার

জাতীয় ময়মনসিংহ

দিলীপ কুমার দাস, নিজস্ব প্রতিবেদক:
ময়মনসিংহের ভালুকায় খুরুনদী থেকে ভাসমান অবস্থায় অজ্ঞাত যুবতীর (২৫) অর্ধ গলিত লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার দুপুরে ভরাডোবা হাইওয়ে থানার পাশ্ববর্তী লাগোয়া খিরুনদীর পশ্চিম পাড় থেকে লাশটি থানা পুলিশ উদ্ধার করে মর্গে প্রেরন করেছে। পুলিশ বাদী হয়ে একটি মামলা দায়ের করেছে।

পুলিশ ও স্থানীয় সুত্রে জানাযায়, সোমবার সকালে লোকজন গরু ঘাস খাওয়ানোর জন্য ভরাডোবা হাইওয়ে থানা লাগোয়া তালুকদারের ভিটায় গেলে খিরু নদীর পাড়ে একটি লাশ দেখতে পেয়ে পুলিশে খবর দেয়। পরে ভালুকা থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে প্রিন্টের জামা ও হলুদ রঙের সালোয়ার পরিহিত অর্ধ গলিত লাশ উদ্ধার করে। লাশের প্রাথমিক সুরতহাল শেষে ময়নাতদন্তের জন্য ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরন করেছে। এ রিপোর্ট লেখা পর্যন্ত নিহতের লাশ সনাক্ত হয়নি।

গফরগাঁও সার্কেলের অতিরিক্ত পুলিশ সুপার মাহফুজা খাতুন জানান, নিহতের লাশটি অর্ধগলিত থাকায় সনাক্ত করা যাচ্ছে না। পিবিআই এর একটি দল আঙ্গুলের ছাপ সংগ্রহ করে নিয়ে গেছে। লাশ ময়না তদন্তের জন্য মর্গে প্রেরণ করা হয়েছে। রিপোর্ট পেলে বলা যাবে এটি হত্যাকান্ড না স্বাভাবিক মৃত্যু। এ ঘটনায় একটি অপমৃত্যু মামলা হবে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *