রবীন্দ্র বিশ্ববিদ্যালয়, বাংলাদেশের  দুই বিভাগে নতুন চেয়ারম্যানের দায়িত্বগ্রহণ 

জাতীয় ঢাকা

রাকিব মাহমুদ,রবীন্দ্র বিশ্ববিদ্যালয় প্রতিনিধি:
রবীন্দ্র বিশ্ববিদ্যালয় বাংলাদেশের দুই  বিভাগের নতুন চেয়ারম্যান নিয়োগ দিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।গত   ০১.০৬.২০২২ তারিখে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার স্বাক্ষরিত এক পত্রের মাধ্যমে বাংলা ও অর্থনীতি বিভাগের চেয়ারম্যান  নিয়োগ দেওয়া হয়। আজ ৫ জুন (রবিবার) আনুষ্ঠানিক ভাবে তাঁরা দায়িত্বভার গ্রহণ করেছেন। 

বাংলা বিভাগের চেয়ারম্যান হিসেবে  নিযুক্ত হয়েছেন ড. ফখরুল ইসলাম এবং অর্থনীতি বিভাগের জনাব শারমিন সুলতানা। আজ 

সকালে নিজ নিজ বিভাগের শিক্ষক-শিক্ষার্থীদের ফুলেল শুভেচ্ছায় অভিষিক্ত হয়ে দায়িত্ব গ্রহণ করেন।এর  পর তারা রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবন-১-এ স্থাপিত জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান-এর প্রতিকৃতিতে শ্রদ্ধা নিবেদন করেন। শ্রদ্ধা নিবেদন শেষে বিশ্ববিদ্যালয়ের মাননীয় উপাচার্য প্রফেসর ড. মোঃ শাহ্ আজম-এর সঙ্গে সৌজন্যে সাক্ষাৎ করেন।

এসময় তারা  বিভাগ পরিচালনার জন্য  উপাচার্যের সহযোগিতা কামনা করেন এবং চেয়ারম্যান নিযুক্ত করায় ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এসময় উপাচার্য মহোদয় তাঁদের সর্বাত্মক সহযোগিতা প্রদানের অঙ্গীকার করেন এবং সার্বক্ষণিক শ্রেণি কার্যক্রম পর্যবেক্ষণ ও সময়মত পরীক্ষা গ্রহণের জন্য তৎপর হতে বলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *