ফুলবাড়ীতে হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কোভিট-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা

জাতীয় রংপুর

ফুলবাড়ী (কুড়িগ্রাম) প্রতিনিধি:
কুড়িগ্রামের ফুলবাড়ীতে, জেলা পরিষদ ডাক বাংলোয় হাঙ্গার প্রজেক্টের আয়োজনে কোভিট- ১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

রবিবার (৫ জুন) উপজেলার জেলা পরিষদ ডাক বাংলোয় সকাল ১০টায় উপজেলা হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক আব্দুল হামিদ প্রামাণিক এর আয়োজনে উপজেলা নির্বাহী অফিসার সুমন দাস এর সভাপতিত্বে কোভিট-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপস্থিত উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সামাজিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, মিডিয়া কর্মী, বিভিন্ন ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বৃন্দকে নিয়ে কোভিট-১৯ প্রতিরোধ প্রকল্প অবহিতকরণ সভাটি অনুষ্ঠিত হয়।

উক্ত সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের চেয়ারম্যান গোলাম রব্বানী সরকার। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি দাস ও কুড়িগ্রাম জেলা হাঙ্গার প্রজেক্টের সমন্বয়ক রাশেদুল আনম (অপু)।

এসময় বক্তব্য রাখেন, উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ সুমন কান্তি সাহা, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মোছাঃ জান্নাতি বেগম, ফুলবাড়ী সদর ইউনিয়নের চেয়ারম্যান হারুন অর রশিদ হারুন, ফুলবাড়ী জছিমিয়া মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ আবেদ আলী খন্দকার, নাওডাঙ্গা স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ আব্দুল হানিফ সরকার, বালারহাট স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ মনিরুজ্জামান সরকার, বড়ভিটা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ শরিফ উদ্দিন, মিয়াপাড়া নাজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জামাল উদ্দিন বিএসসি, ফুলমতি উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আজিজার রহমান সহ-আরো অনেকে।

বক্তারা বলেন, সকল জনসাধারণ কে কিভাবে শতভাগ কোভিট-১৯ টিকার আওতায় আনা যায়। বিশেষ করে শিক্ষা প্রতিষ্ঠান গুলোতে শতভাগ নিশ্চিত করার পরামর্শ দেন। চলা ফেরায় শতভাগ স্বাস্থ্য সচেতন হতে হবে, পরিস্কার পরিচ্ছন্ন থাকতে হবে, আরো নানা বিষয়ে আলোচনা করেন। আরো উপস্থিত ছিলেন নাওডাঙ্গা ইউনিয়নের চেয়ারম্যান মোঃ হাছেন আলী, শিমুলবাড়ি ইউনিয়নের চেয়ারম্যান শরিফুল আলম সোহেল সহ অনেকে।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *